ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে দাফন সম্পন্ন

সেলিম মাহবুব, ছাতকঃ
মন্টি মালা পেশায় ছিলেন ভিক্ষুক।তবে ছিলেন তিনি একজন জনপ্রিয় ভিক্ষুক।সবাই তাকে আদর করতেন।সব সময় হাসি  দিয়ে ভিক্ষা চাইতেন, হাসি-খুশি থাকতেন সর্বদা। 
এজন্য সব শ্রেণি-পেশার মানুষ তাকে ভালো বাসতো। তাকে রাগাম্মিত করতে  মাঝে-মধ্যে অনেকেই তামাশা, রং-ঢং করতেন। মন্টি 
কোনদিন কারো কোনো ক্ষতি করে নি।
ছাতক শহরের দীর্ঘদিনের ভিক্ষুক ছিলেন মন্টি মালা । ছোট বেলা থেকেই এ শহরের এক বাসিন্দা ছিলেন, বৃদ্ধ হয়েছেন এখানেই। মন্টি মালা কোন বিয়ে করেন নি। 
শহরের লোকজন ছিলেন তারই আপনজন। তার হাটাচলার সীমা ছিলো ছাতক শহর আর কালারুকা ইউনিয়নের খারগাও গ্রাম এবং উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রাম। এর বাহিরে বেশ কোথাও   তাকে যেতে দেখা যায়নি। 
মানুষের কাছে মন্টি যা চাইতো তা হাসিমুখে দিয়ে দিতেন। তার তেমন চাওয়া ও ছিলোনা বলত ই বেটা আমরা গাউর ১০ টা টাকা দেলাও এইতো। এক সময় মন্টি মানুষের কাছে ১ টাকা চাইতেন। সময়ের ব্যবধানে এখন ১০ টাকা হয়েছে।
সহজ-সরল এই মন্টি মালা কেন ভিক্ষা করতো কেউ বলতে  পারেনি। তার বাড়িঘর, জায়গা-জমি সবই ছিলো। থাকতেন খারগাও গ্রামের বোনের বাড়িতে।দুই একদিন পর-পর গ্রামের   বাড়ি গদারমহল গ্রামে যেতেন। ঘুরতেন আশ-পাশের রুক্ষা, ঘাটপার, লক্ষিপাশা, আমেরতল, গাবুরগাঁও, চলিতারবাক, কান্দিগাঁও, জামিরখাই, রাতগাঁও -মুক্তিরগাঁও গ্রামে। ছোট বড় সবাই মন্টিকে চিনতেন এবং আদর করতেন। 
মন্টি মালা ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের গদার মহল গ্রামের বাসিন্দা মৃত জায়ফর আলীর বড় মেয়ে। সমুতা বেগম নামের আরেক বোন ছিলো মন্টি মালার। 
ভাই একজন আছেন নাম উস্তার আলী। মাসুক উদ্দিন, গিয়াস উদ্দিন, নুর উদ্দিন সহ মন্টি মালার ভাইপো, বোনের সন্তান, নাতি-নাতনি 
অনেকেই আছেন।
মৃত্যুর পর দেখা গেছে, পুরো  ছাতক এলাকায় মন্টি মালার  অনেক শুভাকাঙ্ক্ষী ছিলেন। 
তার মৃত্যুতে গ্রাম-এলাকা সহ 
শহরের লোকজন আফসোস করেছেন। সমবেদনা প্রকাশ করেছেন, মাগফেরাতের জন্য দোয়া করেছেন। তার পরিবার
স্বজনরা ভাবতেই পারেননি মন্টি যে মানুষের এত আপনজন হয়ে বেঁচেছিলেন। 
সোমবার রাতের যেকোন সময় উপজেলা পরিষদের পুকুরের পানিতে ডুবে মারা যান মন্টি মালা। মঙ্গলবার সকালে পুকুরে লাশ ভেসে উঠে। 
পুলিশ লাশ উদ্ধার করে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছে। এদিকে মঙ্গলবার বাদ আসর মরহুমা মন্টি মালার জানাজা গদার- মহল জামে মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। 
জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থান মন্টি মালার দাফন সম্পন্ন করা হয়েছে। পরপারে চলে গেলেন সকলের পরিচিত  মন্টি মালা। আর কোন দিন  কাউকে বলবেনা ভাই আমাকে ১০ টি টাকা দেও।##

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা হতে চান দুদকের সহকারী পরিচালক

1

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা, ইউএনওর হস্তক্ষে

2

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা

3

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

4

জিয়াউর রহমানের জীবনভিত্তিক নাটক ‘গর্বিত রাষ্ট্রনায়ক’ মঞ্চস্থ

5

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে

6

বিশ্বশান্তির আহ্বানে নিউইয়র্কে আন্তর্জাতিক শান্তি সম্মেলন

7

জিহ্বা যখন মারণাস্ত্র, ‘প্রার্থনা’ তখন অর্থহীন - অধ্যাপক ড.

8

নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ প্রস্তুতিমূলক সভা

9

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্র

10

ছাতকের প্রবাসীদের অংশগ্রহণে যুক্তরাজ্যে বসছে ‘CSA ইউনিয়ন কাপ

11

ছাতকে ১৩০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে পুলিশ

12

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

13

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

14

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার

15

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

16

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

17

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উ

18

শিবপুরে মাদকসহ ‘মাদক সম্রাট’ ইমন ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্

19

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

20