ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

মোঃ ইব্রাহিম আলী, সিংড়া (নাটোর) প্রতিনিধি: 
 নাটোরের সিংড়ায় জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন 'গ্লোবাল টিভি'র ৪র্থ বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।
 এ উপলক্ষে কেক কাটা ও এক আলোচনা সভার আয়োজন করা হয়।
​বৃহস্পতিবার (২ জুলাই)  বেলা ১১টায় উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
​গ্লোবাল টিভির সিংড়া উপজেলা প্রতিনিধি 
জুলহাজ কায়েম- এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব
অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল। 
এসময় উপস্থিত  ছিলেন এবং বক্তব্য রাখেন, 
সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম,  থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোঃ রফিকুল ইসলাম, 
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ শাহাদত হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তাশরিফুল ইসলাম, ​উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি আকতার, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক ও ডায়াবেটিকস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাষ্টার, উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ শাহাদত হোসেন মিন্টু প্রমূখ।
​এছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মোল্লা মোঃ এমরান আলী রানা, আবু জাফর সিদ্দিকী ও মোতালেব হোসেনসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
​আলোচনা সভায় বক্তারা বলেন,  গ্লোবাল টিভির বিগত চার বছরের পথচলার প্রশংসা করে বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে গ্লোবাল টিভি তাদের বস্তুনিষ্ঠ নিউজ ও মানসম্মত অনুষ্ঠানমালার মাধ্যমে জনগণের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আগামীতেও এই চ্যানেলটি শোষিত ও বঞ্চিত মানুষের পক্ষে কথা বলবে এবং দেশের উন্নয়নে ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে জাপান প্রতিনিধি

1

ছাতক-সিলেট রেলপথ প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাজ শে

2

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

3

ছাতকে বিপদ সীমার ২০ সেন্টিমিটার ওপরে সুরমার পানি, বন্যার শঙ্

4

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

5

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

6

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

7

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

8

ফরিদপুরে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারে ৫ পরিবহনকে জরিমানা

9

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

10

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

11

ডিএমপির একদিনে বিশেষ অভিযানে ৪৬ মামলায় ২৯৬ জন গ্রেফতার

12

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

13

গণতন্ত্র রক্ষায় গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান

14

ছাতকে ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজ পরিদর্শনে এমপি মিলন

15

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

16

সীমান্তঘেঁষা লিংক রোড না থাকায় নজরদারিতে প্রতিবন্ধকতা

17

ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর

18

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

19

হাজারীবাগ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্র

20