ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন হাবিবুল হক

মোঃ শাহজাহান বাশার 
আইন অঙ্গনে বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান করা হয়। সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে সম্মাননা তুলে দেন।
‘স্মার্ট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক আলোচনা সভায় উদ্যোক্তা তৈরি, ডিজিটাল প্রযুক্তির কার্যকর ব্যবহার, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক অগ্রগতিতে উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে আলোচনা হয়। প্রযুক্তিনির্ভর ব্যবসার প্রসার, নতুন উদ্যোগ গ্রহণ এবং উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধিতে সমন্বিত উদ্যোগের গুরুত্বও তুলে ধরা হয়।

আইন অঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ অর্জন করেছেন কুমিল্লার সন্তান ও ঢাকা জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর কাটাবন মোড়ের চিংড়ি রেস্টুরেন্টে স্মার্ট উদ্যোক্তা ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘স্মার্ট উদ্যোক্তা ও ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক আলোচনা সভা, প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং ‘স্মার্ট এক্সিলেন্স অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ড–২০২৬’ প্রদান ছিল আয়োজনের মূল আকর্ষণ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মোট চারজনকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এস এম মুজিবুর রহমান। সভাপতিত্ব করেন উদ্যোক্তা ও সংগঠক কামার আফজা লিজা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবী ও নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক; জ্যেষ্ঠ সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্ব, দৈনিক সংবাদ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এবং সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মাকসুদুল হোসাইন খান মাকসুদ; শিক্ষাবিদ, লেখক ও সমাজ উন্নয়নকর্মী অধ্যাপক রোকেয়া বেগম; স্মার্ট উদ্যোক্তা ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও ‘শখ থেকে শপ’-এর স্বত্বাধিকারী ওবায়দা বেগম; স্টার মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাবরিনা সুইটি এবং স্মার্ট উদ্যোক্তা ফোরামের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা।

সম্মাননা গ্রহণের পর অ্যাডভোকেট হাবিবুল হক স্মার্ট উদ্যোক্তা ফোরামের আয়োজকসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁকে সম্মানিত করায় আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি ফোরামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে সংগঠনটি আরও বিস্তৃত পরিসরে কাজ করবে এবং উদ্যোক্তা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকদের মতে, উদ্যোক্তাদের কাজের স্বীকৃতি দেওয়া, নতুন প্রজন্মকে উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং ডিজিটাল প্ল্যাটফর্মের সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

স্মার্ট উদ্যোক্তা ফোরামের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন উদ্যোক্তা উন্নয়ন, উদ্ভাবনী উদ্যোগের স্বীকৃতি এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার একটি প্রয়াস হিসেবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের স্পনসর ছিল ‘শখ থেকে শপ’।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদী চেম্বার অব কমার্স এর সাবেক প্রেসিডেন্ট মরহুম রমিজ উদ

1

সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

4

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

5

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

6

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

7

সিংড়ায় কচুরিপানায় ৩০০ একর জমি, অনিশ্চিত বোরো আবাদ

8

নরসিংদীতে গ্যাসের সংকট নিরসনে করণীয় নির্ধারনে মতবিনিময় সভা অ

9

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

10

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াত

13

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

14

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

15

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

16

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

17

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

18

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

19

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

20