ফরিদপুর জেলা প্রতিনিধি:
শব্দদূষণ নিয়ন্ত্রণে ফরিদপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী পাঁচটি পরিবহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ সময় মোট ৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় এবং সাতটি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
রবিবার ফরিদপুর সদর উপজেলার মুন্সিবাজার সংলগ্ন খন্দকার নুরুমিয়া বাইপাস সড়কে শব্দদূষণ নিয়ন্ত্রণে “সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্প”-এর আওতায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে বিচারিক দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো এবং মোছাঃ জান্নাতুল সুলতানা।
অভিযানে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. জিহাদ হোসেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করেন ফরিদপুর জেলা আনসারের সদস্যরা।
পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ সুরক্ষা ও শব্দদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ হাইড্রোলিক হর্নের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে