শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

শপথ শেষে বাকেরগঞ্জে এমপি আবুল হোসেন খানের গণসংবর্ধনা, মোটর শোভাযাত্রায় উচ্ছ্বাস!

খান মেহেদী :- বরিশালের ঐতিহ্যবাহী জনপদ বাকেরগঞ্জ-এ নবনির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জননেতা আবুল হোসেন খান শপথ গ্রহণ শেষে নিজ এলাকায় আগমন করলে তাকে ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

 দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক বর্ণাঢ্য মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে রিসিভ করা হয়।দুপুরের পর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে সড়কের দু’পাশে অবস্থান নেন। পরে এমপি আবুল হোসেন খানের গাড়িবহর বাকেরগঞ্জে প্রবেশ করলে মুহূর্তেই তা পরিণত হয় বিশাল মোটর শোভাযাত্রায়।

 শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে স্থানীয় দলীয় কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।শোভাযাত্রা শেষে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবুল হোসেন খান বলেন, “বাকেরগঞ্জের মাটি ও মানুষের ভালোবাসা আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—সন্ত্রাসমুক্ত, উন্নয়নমুখী ও আধুনিক বাকেরগঞ্জ গড়তে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবো।”তিনি আরও বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি নেতৃবৃন্দ, অঙ্গসংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে বাকেরগঞ্জের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এমপি আবুল হোসেন খানের সুস্বাস্থ্য ও এলাকার উন্নয়ন কাগমনা করা হয়। দিনভর গণমানুষের উচ্ছ্বাস, মোটর শোভাযাত্রা ও সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে পুরো বাকেরগঞ্জে উৎসবের আমেজ বিরাজ করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

1

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

2

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

3

ইফতারিতে দইয়ের সঙ্গে চানাচুর খেলেন জয়া

4

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সম্ভাব্য পদযাত্রা নিয়ে জনমত

5

মহান স্বাধীনতা দিবসে রাজশাহীতে এফএনবি’র বর্ণাঢ্য র‍্যালি

6

দুঃখ ঘুচছে গলাচিপার: রাবনাবাদ সেতুর হাত ধরে শুরু ফেরিবিহীন প

7

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

8

বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

9

ট্যাক্সি চালিয়ে আমেরিকায়, গ্রামে গড়লেন ৬ শিক্ষাপ্রতিষ্ঠান —

10

অর্থসংকটে অনিশ্চয়তায় ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প

11

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

12

কোতয়ালী থানার অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব

13

ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, অবরোধ বহাল

14

বাকেরগঞ্জ উপজেলা বাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বী

15

বাকেরগঞ্জে আবুল হোসেন খান এর বিজয় উপলক্ষে মন্দিরে প্রার্থনা

16

উড়িবুনিয়া স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষক আতাউল কবিরের জন্মদিন প

17

ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর "ভালোবাসি তোমায়"

18

ধামরাইয়ে ডিবি (উত্তর) পুলিশের বিশেষ অভিযানে ৫৫ পিস ইয়াবাসহ দ

19

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে ব

20