শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেমিনার ও ইফতার মাহফিল

মোঃ শাহজাহান বাশার
বাংলাদেশ ডায়াবেটিক সমিতি-এর ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রমজানে ডায়াবেটিস রোগীদের সতর্কতা ও করণীয় বিষয়ে সেমিনার ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কুমিল্লার একটি রেস্টুরেন্টে ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতি-এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসিম উদ্দিন জসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশীর আহমেদ, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মো. নুরুল ইসলাম পাটোয়ারী এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মোশারফ হোসেন খান চৌধুরী।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক ডা. আতাউর রহমান জসিম। তিনি রমজান মাসে ডায়াবেটিস রোগীদের খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ, সঠিক সময়ে ওষুধ ও ইনসুলিন গ্রহণ, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত রক্তে শর্করা পরীক্ষা করার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, চিকিৎসকের পরামর্শ মেনে চললে রোজা পালন করেও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

বিশেষজ্ঞ মতামত প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আব্দুল লতিফ, গাইনি বিশেষজ্ঞ ডা. দিলরুবা আক্তার এবং কিডনি বিশেষজ্ঞ ডা. মো. জহিরউদ্দীন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জান্নাতুল ফেরদৌস বিথি এবং সভাপতিত্ব করেন এডভোকেট তাইফুর রহমান।

এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গসহ বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং স্বাস্থ্যকর জীবনযাপনের বিকল্প নেই।

সেমিনার শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

1

র‍্যাবকে জনবান্ধব বাহিনী হিসেবে পুনর্গঠন করা হবে: স্বরাষ্ট্র

2

ঢাকা-১৭ আসন বিএনপির সাংস্কৃতিক প্রচারণায় নেতৃত্বে মনির খান-র

3

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২

4

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের

5

অর্থসংকটে অনিশ্চয়তায় ভাঙা-বরিশাল-কুয়াকাটা রেলপথ প্রকল্প

6

৪৩তম বিসিএসের ২২৭ জনের প্রজ্ঞাপন হয়নি এখনো, রোববারের মধ্যে প

7

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

8

দেশ ও জাতির স্বার্থে কলম ধরার আহ্বান জানালেন মোস্তাক মিয়া

9

তোমার মনে আমার জন্য জায়গা রেখো : মেহজাবীন

10

বাপা'র নয়টি ক্ষমতা দায়িত্ব পালন

11

আশুগঞ্জে থানায় টোরপ্লাজ ১৮ কেজি গাঁজা সিএনজি সহ ০১ মাদক কার

12

ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

13

কোতোয়ালি এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আইনজীবী নে

14

রাজস্ব প্রশাসনের ডিজিটাল রূপান্তরে প্রতিযোগিতামূলক বিনিয়োগ প

15

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

16

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

17

বৈধ গ্যাস সংযোগে সাঁড়াশি অভিযান: নারায়ণগঞ্জ-গাজীপুরে সংযোগ ব

18

সংস্কার কমিশনে ২২ দফা সংস্কার প্রস্তাবনা দিলো মুক্ত গণমাধ্য

19

গুলশান থানার নতুন ওসি দাউদ

20