শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

আবাসন খাতের সমস্যা সমাধানে রাজউক-রিহ্যাব উচ্চ পর্যায়ের বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ.
ড্যাপ সংশোধনসহ আবাসন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম-এর সঙ্গে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর পরিচালনা পর্ষদ (২০২৬–২০২৮)-এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের সদস্যরা অংশগ্রহণ করেন। রাজউকের প্রধান কার্যালয়ে ১৮ জুন সকালে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে রাজউক চেয়ারম্যানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে ড্যাপ সংশোধনের প্রয়োজনীয়তা তুলে ধরে রিহ্যাব প্রেসিডেন্ট বলেন, বর্তমান ড্যাপে বাস্তবতার সঙ্গে অসংগতি ও বৈষম্য রয়েছে। 

তিনি বলেন, সীমিত জমির বাস্তবতায় আধুনিক নগরায়নের জন্য সিটি সেন্টারের মতো বহুতল ও পরিকল্পিত ভবন নির্মাণের সুযোগ আরও বিস্তৃত করা প্রয়োজন। পাশাপাশি তিনি সমগ্র দেশের পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে কৃষি, আবাসন, শিল্পাঞ্চল ও বনায়নের জন্য পৃথক জোন নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। ঢাকার বিকেন্দ্রীকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ ঋণ ও প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

বৈঠকে রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আব্দুর রাজ্জাক ড্যাপ ও আবাসন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে একটি দীর্ঘ আলোচনা অনুষ্ঠান আয়োজনের প্রস্তাব দেন। রাজউক চেয়ারম্যান প্রস্তাবটি গ্রহণ করেন এবং ভবিষ্যতে এ বিষয়ে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের আশ্বাস প্রদান করেন।
এছাড়া ভাইস প্রেসিডেন্ট-১ জনাব মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মোঃ হারুন অর রশিদ, পরিচালক জনাব মোঃ মাহবুবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ বৈঠকে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
রাজউক চেয়ারম্যান বলেন,দেশ সবার। সবার জন্য একটি পরিকল্পিত ও টেকসই আবাসন ব্যবস্থা গড়ে তোলা জরুরি।” তিনি রিহ্যাবের ভূমিকার প্রশংসা করেন এবং যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বৈঠকে রিহ্যাব পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন ভাইস প্রেসিডেন্ট-২ জনাব আবু খালিদ মোঃ বরকত উল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ জনাব এ. এফ. এম. ওবায়দুল্লাহ, পরিচালক ডা.এন.জোহা,আলহাজ্ব মোঃ গোলাম কিবরিয়া মজুমদার, আলহাজ্ব প্রফেসর ফারুক আহমদ,মোঃ জহির আহমেদ, ক্যাপ্টেন মোঃ শাহ আলম,মোঃ খাজা নজিবুল্লাহ চৌধুরী,  হাবিবুর রহমান হাবিব,  মোঃ ইমদাদুল হক,এম ফখরুল ইসলাম এবং মোঃ এমদাদুল হোসেন সোহেল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোতোয়ালি এলাকাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন আইনজীবী নে

1

মানুষ গড়ার শিক্ষা: ফলাফলের সঙ্গে মানবিকতার সমন্বয়-মোহাম্মদ ও

2

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

3

বাকেরগঞ্জে মাদকবিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

4

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মা

5

ফরিদপুরে এসডিসি’র উদ্যোগে মৎস্য খাতে উদ্যোক্তা উন্নয়নে প্রদর

6

রূপগঞ্জ ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন আবু মুহাম্মদ মাসু

7

বাকেরগঞ্জে ভয়াবহ আগুনে তিন বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্

8

বাকেরগঞ্জ পৌর নির্বাচনে ৭ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে আতাউর রহ

9

নেতা নয়, সেবক চাই-মোঃ শাহজাহান বাশার

10

বুড়িচং–ব্রাহ্মণপাড়া সড়কে পানি জমে দুর্ভোগ ও অতিরিক্ত স্পিড ব

11

স্পীকারের সাথে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এর সৌজন্য সা

12

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

13

পৌর মেয়র পদে হারুন অর রশিদ শিকদারের প্রার্থিতা ঘোষণা

14

দেশ ও জাতির স্বার্থে কলম ধরার আহ্বান জানালেন মোস্তাক মিয়া

15

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের

16

ব্রাহ্মণপাড়ার মানুষের একটাই প্রশ্ন— উপজেলা নির্বাচনে কি আসছ

17

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

18

রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্

19

দেবিদ্বারে ভুয়া ঔষধ বিক্রি: ক্ষোভ, নিন্দা ও কঠোর ব্যবস্থার দ

20