ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন

মোঃ শাহজাহান বাশার 

দায়িত্ব গ্রহণের প্রায় সোয়া তিন বছর পর রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. সাহাবুদ্দিন। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বঙ্গভবন থেকে তার স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এএসএম বাহাউদ্দিন।

জানা গেছে, বিকেল ৪টা ২৫ মিনিটে তিনি জাতীয় সংসদে পৌঁছে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের কাছে রাষ্ট্রপতির পদত্যাগপত্র হস্তান্তর করেন। পরে স্পিকার আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র গ্রহণ করেন।

সাংবিধানিক বিধান অনুযায়ী, নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে শুক্রবার বিকেল ৫টায় জাতীয় সংসদের শপথকক্ষে ব্রিফিং দেওয়ার কথা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণের দাবি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে জোরালোভাবে উত্থাপিত হয়। এ সময় বঙ্গভবন ঘেরাওসহ নানা কর্মসূচিও পালন করা হয়। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অন্তর্বর্তী সরকার তখন রাষ্ট্রপতি পদে পরিবর্তনের উদ্যোগ নেয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

পরবর্তীতে গত ফেব্রুয়ারির নির্বাচনের পর রাষ্ট্রপতি পরিবর্তনের আলোচনা আবারও সামনে আসে। এর মধ্যে গত মে মাসে চিকিৎসার জন্য লন্ডন সফরকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের টেলিফোনে যোগাযোগ হয়েছিল বলে গোয়েন্দা সূত্রের বরাতে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। ৯ থেকে ১৮ মে পর্যন্ত তার ওই সফরের সময় এ যোগাযোগের অভিযোগ সামনে আসে।

তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি এবং অভিযোগগুলোর স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

সর্বশেষ রাষ্ট্রপতির পদত্যাগের মধ্য দিয়ে দেশের সাংবিধানিক অঙ্গনে নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখন সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনুমোদন ছাড়াই দেড়শ বছরের বটগাছ কাটার চেষ্টা, ইউএনওর হস্তক্ষে

1

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

2

ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা উদ্বেগ দেখা

3

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

4

ছাতকে এএফডির প্রতিনিধি দলের প্রকল্প পরিদর্শন

5

প্রধান উপদেষ্টাকে মার্চে বেইজিং সফরে নিতে আগ্রহী চীন

6

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

7

⁠কুমিল্লায় ৪৫ অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩৪, উদ্ধার ১৩,৯৫৮ ইয়া

8

সাংবাদিকতা পেশায় রাজনৈতিক দলবাজি বন্ধ করা দরকার: সংস্কার কমি

9

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

10

যুক্তরাজ্যের কলচেস্টারে সাগরের জোয়ারের পানিতে তলিয়ে প্রাণ হ

11

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

12

সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই

13

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

14

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

15

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

16

তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ

17

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

18

কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকার

19

ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই

20