ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

তিতাসের হাই-প্রেসার লাইনে অবৈধ গ্যাস সংযোগ, দুই জমির মালিক গ্রেপ্তার

মোঃ শাহজাহান বাশার: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় তিতাস গ্যাসের ৪ ইঞ্চি ব্যাসের ১,০০০ পিএসআইজি হাই-প্রেসার গ্যাস লাইনে অবৈধ সংযোগ দিয়ে একটি চুনা পাথর কারখানায় গ্যাস সরবরাহের অভিযোগে দুই জমির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। অপর এক আসামি, সংশ্লিষ্ট চুন ভাট্টার মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কটিয়াদী থানাধীন এলাকায় একটি সংঘবদ্ধ চক্র তিতাস গ্যাসের হাই-প্রেসার পাইপলাইন থেকে অবৈধভাবে গ্যাস সংযোগ স্থাপন করে একটি চুনা পাথর কারখানায় গ্যাস ব্যবহার করছিল। অতিরিক্ত চাপের কারণে সংযোগস্থলে গ্যাস লিকেজ সৃষ্টি হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দেয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রের মূল্যবান প্রাকৃতিক গ্যাসের অপচয়ও ঘটে।

এ পরিস্থিতিতে গত ৩ আগস্ট ২০২৬ তারিখে কটিয়াদী উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানার নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানে জোবিআই-কিশোরগঞ্জ, তিতাস গ্যাসের আঞ্চলিক অপারেশন বিভাগ এবং আঞ্চলিক প্রশাসন ও লিগ্যাল বিভাগ, ময়মনসিংহের কর্মকর্তা-কর্মচারীদের সমন্বয়ে গঠিত যৌথ দল অংশ নেয়। অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পরে অভিযোগের ভিত্তিতে ৪ আগস্ট ২০২৬ তারিখে কটিয়াদী থানায় বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হলে পুলিশ অভিযুক্তদের মধ্যে দুই জমির মালিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— মো. সুলতান উদ্দিন আকন্দ (পিতা: মরহুম মো. আসাদুজ্জামান), গ্রাম: কাজীরচর, ডাকঘর: বৈরাগীর চর, উপজেলা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ এবং মো. সুমন মিয়া (পিতা: মো. রেজাউল করিম), গ্রাম: কাজীরচর, থানা: কটিয়াদী, জেলা: কিশোরগঞ্জ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, মামলার অপর আসামি ও সংশ্লিষ্ট চুন ভাট্টার মালিককে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে, তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, গত ৫ আগস্ট লিকেজ মেরামতের কাজ সম্পন্ন করা হয়েছে এবং বর্তমানে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

1

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

2

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

3

ছাতকে উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উ

4

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

5

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

6

নরসিংদীর শিবপুরে তিনটি গরুকে বিষ খাইয়ে হত্যা

7

শিবপুরে মাদকসহ ‘মাদক সম্রাট’ ইমন ও আন্তঃজেলা ডাকাত দলের সদস্

8

নরসিংদী শিবপুর উপজেলা মুক্তিযোদ্ধাদের সাথে এমপি ও জেলা পরিষদ

9

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পু

10

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

11

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

12

রিকশাচালককে গুলি করে হত্যা মামলায় কারাগারে চিকিৎসকসহ পাঁচজন

13

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

14

ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে গিয়ে জানলেন তিনি ‘মৃত’

15

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

16

ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি

17

ধর্মচর্চা আছে, নৈতিকতা কোথায় নিজেকেই প্রশ্ন করার সময়-সাংবাদি

18

ছাতকে উপজেলা "পরিদর্শন কক্ষ"র উদ্বোধন

19

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

20