শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Apr 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

আমার ভাইকে বাঁচান’—সেলিম প্রধানের মুক্তির দাবিতে বোনের কান্না

নিজস্ব প্রতিবেদকঃ মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা। তারা অভিযোগ করেছেন, কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে একের পর এক মামলায় জড়ানো হচ্ছে এবং জামিন পাওয়ার পরও পুনরায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে রাখা হচ্ছে।

বুধবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন সেলিম প্রধানের বোন স্মৃতি প্রধান, যিনি তার ভাইয়ের বিরুদ্ধে চলমান মামলাগুলোকে ‘সম্পূর্ণ মিথ্যা ও ষড়যন্ত্রমূলক’ বলে দাবি করেন।

স্মৃতি প্রধান বলেন, আমার ভাইকে বারবার মিথ্যা মামলায় শ্যোন এরেস্ট দেখানো হচ্ছে। তিনি একজন ব্যবসায়ী ও সমাজসেবক। সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।

তিনি আরও জানান, ছোটবেলা থেকে জাপানে বেড়ে ওঠা সেলিম প্রধান দেশে ফিরে রূপগঞ্জ এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালুর উদ্যোগ নেন। জাপানের মতো করে নিজ এলাকাকে গড়ে তুলতে চেয়েছিলেন তিনি। কিন্তু একটি স্বার্থান্বেষী মহল তাকে ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করতে নানা বাধা দেয়, বলেন তিনি।

স্মৃতি প্রধান অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময় সেলিম প্রধানকে মিথ্যা মামলায় আটক করে চার বছরের বেশি সময় কারাগারে রাখা হয় এবং রিমান্ডে নিয়ে নির্যাতন চালানো হয়। তখন তাকে বিএনপিকে আর্থিক সহযোগিতা করার অভিযোগে ফাঁসানো হয়। এখন আবার নতুন করে তাকে আওয়ামী লীগের সঙ্গে জড়িয়ে মিথ্যা মামলায় জেলবন্দি রাখা হচ্ছে।

তিনি দাবি করেন, চব্বিশের জুলাই আগস্টের পক্ষে কাজ করা সেলিম প্রধানকে গত বছর বানোয়াট মামলায় গ্রেপ্তার করা হয়। সে মামলায়  আদালত থেকে জামিন পাওয়ার পর একাধিকবার জেলগেট থেকে তাকে পুনরায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।তিনি মামলাতে অন্তর্ভুক্ত আসামি না হয়েও অজ্ঞাতনামা আসামি হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছেন।

এসময় আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানান স্মৃতি প্রধান।  বলেন, আমরা পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, সেলিম প্রধানের বিষয়টি বিবেচনায় এনে আমাদেরকে এই অন্যায় ও হয়রানির হাত থেকে মুক্ত করুন এবং সেলিম প্রধানকে নিয়ে ষড়যন্ত্রকারী কারা তাদের চিহ্নিত করুন। 


মানববন্ধনে সেলিম প্রধানের পরিবারের আরেক সদস্য রিয়াদুল ইসলাম বলেন, দীর্ঘদিন জাপানে থাকার পর দেশে ফিরে সেলিম প্রধান ব্যবসা ও সমাজসেবায় যুক্ত হন। কিন্তু দেশে আসার পর থেকেই তার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র শুরু হয়। তিনি কোনো রাজনীতির সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও রাজনৈতিক ট্যাগ দিয়ে তাকে জেলে রাখা হচ্ছে।

তিনি আরও বলেন, সেলিম প্রধান সবসময় চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলেছেন এবং সমাজের অসংগতি তুলে ধরেছেন। তার ব্যবসায়িক প্রতিপক্ষরা আগেও তার প্রতিষ্ঠান ও সম্পত্তি দখলের চেষ্টা করেছে। এখনও তাকে জেলে রেখে সেই অপচেষ্টা চালানো হচ্ছে।

পরিবারের সদস্যরা বলেন, তারা বিভিন্ন জায়গায় গিয়ে বিষয়টি তুলে ধরেছেন, কিন্তু কোনো প্রতিকার পাননি। 

মানববন্ধনে সেলিম প্রধানের পরিবারের আরেক সদস্য মহিবুর রহমান জয় বলেন, অতীতে সেলিম প্রধানের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা হয়েছে। কিন্তু সেগুলো একটাও প্রমাণিত হয়নি।  আমরা এখন আর কারও বিরুদ্ধে অভিযোগ করতে চাই না। আজ আমাদের একটাই দাবি, সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তি। 

মানববন্ধন থেকে বক্তারা দেশের সংবিধান অনুযায়ী সকল নাগরিকের সমান বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে তারা সরকারের প্রতি অনুরোধ জানান, বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে একজন ভুক্তভোগী নাগরিককে ন্যায়বিচার নিশ্চিত করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিউইয়র্কের স্টিয়ারিং হাতে, গ্রামের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন

1

ফেসবুকে ইরানি হামলার ছবি-ভিডিও প্রচার, বাহরাইনে বাংলাদেশিসহ

2

সঠিক পথে থাকলে সফলতা আসবেই উদীয়মান উদ্যোক্তা ই-টপ ম্যাট্রেসর

3

বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

4

চার মামলায় আত্মসমর্পণ: জামিনে মুক্ত আদম তমিজি

5

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

6

কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

7

ছাত্রদল নেতা ফাহাদ খানের ওপর হামলার প্রধান আসামি রানা যাত্রা

8

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন প্রবাসী মিজানুর

9

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

10

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক প্রেসক্লাব সভাপ

11

হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামি’কে গ্রে

12

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান এমপি মিলন

13

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

14

গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে

15

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান,

16

বানারীপাড়ায় দোকান চুরির অপরাধে আটক-১

17

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির একদিনে ১৪৫৭ মামলা

18

কোতয়ালী থানার অভিযানে ১৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব

19

মহান স্বাধীনতা দিবসে রাজশাহীতে এফএনবি’র বর্ণাঢ্য র‍্যালি

20