ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকের ইসলামপুর ইউনিয়নে  ইজারা বহির্ভূত নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রেবুল কুমার দাস বাদী হয়ে গত বৃহস্পতিবার ( ২৩ জুলাই ) ছাতক থানায় এজাহার দাখিল করেন। পরে পুলিশ বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫ (১) ধারা অনুযায়ী মামলাটি রুজু করে।

এজাহারে উল্লেখ আছে,গত ২২ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ছাতক থানা পুলিশ ও নৌ-পুলিশের সহযোগিতায় ইসলামপুর ইউনিয়নের রহমতপুর উত্তরপাড়া সংলগ্ন ইজারা বহির্ভূত নদীপথে অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান পরিচালনা করেন।অভিযানকালে অবৈধ বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এক্সকেভেটর ও একটি হুইল লোডার জব্দ করা হয়।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, জব্দকৃত যন্ত্রপাতির কোনো বৈধ মালিক বা দাবিদার ঘটনাস্থলে উপস্থিত না থাকায় তাৎক্ষণিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা সম্ভব হয় নি। 

পরে জব্দকৃত আলামত ব্যবহারকারীদের পরিচয় শনাক্ত করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়।

এজাহার অনুযায়ী, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ইজারা বহির্ভূত নদীপথ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে এলাকার ভূ-প্রকৃতি ও পরিবেশের মারাত্মক ক্ষতিসাধন করে আসছিলেন। 

মামলার আসামিরা হল, রহমতপুর গ্রামের ছালিম উদ্দিনের পুত্র আমির আলী (৩৮) ও জমির আলী (৩৫), একই গ্রামের নুরুল ইসলামের  পুত্র আবুল বশর (৬০), আলমপুর গ্রামের আলতাবুর রহমানের পুত্র আতাউর (৪০), সোনাফর আলীর পুত্র চমক আলী (৬০)ও নজির আলী (৫৫), দোয়ারাবাজার  উপজেলার সোনাপুর গ্রামের সুনু মিয়ার পুত্র ধন মিয়া(৬২), কোম্পানীগঞ্জ উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের জিয়াদ আলীর পুত্র মোহাম্মদ আলী (৫২), গাংপাড় নোয়াকোট গ্রামের সোনা মিয়ার পুত্র কামরুল (৩৮), বৈশাকান্দি (বাহাদুরপুর) গ্রামের আব্দুল হাসিমের পুত্র রফিক (৫৫) ও জয়নাল (৪৬), একই গ্রামের নুরুল ইসলামের পুত্র এবাদুল্লাহ (৫৪)ও জাইদুল (৪২), দোয়ারাবাজার উপজেলার শারফিন পাড়া গ্রামের আবুল হোসেনের পুত্র আতাউর (৪৮) ও  কোম্পানীগঞ্জ উপজেলার চাটিবহর গ্রামের তৈমুজ আলীর পুত্র সুজন (৪৬) সহ অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে। 

বাদী রেবুল কুমার দাস বলেন, সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত আলামত ও প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিদুল ইসলাম বলেন, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। 

পরিবেশ ও নদী রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ছাতক থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) ঝলক মোহন্ত বলেন, মামলাটি রুজু করা হয়েছে। মামলাটির তদন্ত করবে নৌ পুলিশ। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইন অনুযায়ী প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

1

ফরিদপুরে হাজী বিরানি প্রতিষ্ঠানকে জরিমানা।

2

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

3

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

4

ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এক্সেভেটর ও হুইল লোডার জব্দ

5

জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশের অংশগ্রহণ আরও জোরদারের আহ্বান

6

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

7

নিজ গ্রামবাসীর সঙ্গে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর

8

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

9

সিংড়ায় ২৮৯ কেন্দ্রে শুরু জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন,

10

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

11

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

12

ছাতকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে হাজী স্বপন-কে

13

স্থানীয় সরকার নয়, জাতীয় নির্বাচন আগে চায় বিএনপিসহ বিভিন্ন দল

14

ছাতকে জালালিয়া কামিল মাদ্রাসায় ছাত্র সংসদের কমিটি গঠন, ভিপি

15

সিংড়ায় পাটের বাম্পার ফলন! দামেও খুশি কৃষক

16

সোনারগাঁয়ে সাড়ে সাতশ বছরের প্রাচীন গ্রন্থাগারের স্মৃতি, সংরক

17

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

18

ছাতকে বন্যা মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

19

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এ

20