ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

 আবু নাঈম রিপন:নরসিংদী প্রতিনিধি।।
 নরসিংদীর মাধবদী পৌরসভার আজগর আলী হাসপাতাল ও দেওয়ান হাসপাতালে ২১ইং জুলাই আসমা জাহান সরকার, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী সদর, এর নেতৃত্বে,মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 
এসময় হাসপাতাল দুটিতে লাইসেন্স নবায়ন না থাকা,পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকাসহ অনেকগুলো অনিয়ম -অসংগতি পাওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দুটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০-হাজার ও ৩০-হাজার মোট ৮০-হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়। 
আগামী ২ মাসের মধ্যে হাসপাতালগুলোর লাইসেন্স নবায়নসহ অন্যান্য অসংগতিগুলো যথাযথভাবে ঠিক করার জন্য নির্দেশনা প্রদান করে হাসপাতাল কর্তৃপক্ষের মুচলেকা নেওয়া হয়েছে। 
মাধবদী থানা পুলিশের সহায়তায় উক্ত মোবাইল কোর্টে  প্রসিকিউশন প্রদান করেন, নার্গিস সুলতানা, স্যানিটারি ইন্সপেক্টর, নরসিংদী সদর, নরসিংদী। এছাড়াও উপস্থিত ছিলেন ডাক্তার জলিল কায়সার খোকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,নরসিংদী সদর।প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফতাব নগরে ব্যবসায়ী লোকমানের ওপর হামলা, জড়িতদের গ্রেপ্তারে

1

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

2

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

3

ছাতকে টিম ছাতকের উদ্যোগে সরাইখানা ফুড ক্যাম্পেইন অনুষ্ঠিত

4

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

5

ছাতকে পর্তুগাল প্রবাসী আলহাজ্ব ক্বারী কবির আহমদ কে চরেরবন্দ

6

কালিকাপুর পশ্চিম রেলক্রসিংয়ে ভাঙা ব্যারিয়ার, ঝুঁকিতে ঢাকা–চট

7

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্

8

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

9

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

10

ছাতকের চলিতারবাক গ্রামে দু'পক্ষের সংঘর্ষে আহত-৯

11

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

12

ছাতকে সম্পত্তি আত্মসাতের লক্ষে প্রবাসীর পিতার উপর হামলা গ্রে

13

ছাতকে ভারতীয় শাড়ি ভর্তি সিএনজি এবং আটক করেছে পুলিশ দুইজনকে

14

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

15

আইইবির ফ্যামিলি লাউঞ্জে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনা

16

ছাতকে এস এস সি-তে পাশের হার ৫২.০৬ দাখিল ৪২.৫৫ ও কারিগরি-তে ৫

17

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

18

নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মানবিক সহায়তা করলেন অ

19

বাবার আদর্শ বুকে, মানুষের ভালোবাসায় কৃষ্ণপুর গড়ার প্রত্যয়।

20