শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Apr 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

চার মামলায় আত্মসমর্পণ: জামিনে মুক্ত আদম তমিজি

নিজস্ব প্রতিবেদক,ঢাকা 

দেশের ব্যবসায়িক অঙ্গনে সমালোচিত নাম আদম তমিজি হক (৪৮)। তিনি হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে অর্ধশতাধিক চেক ডিজঅনারের অনন্ত দেড় ডজন মামলা রয়েছে। সর্বশেষ রাজধানীর আল-মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের মামলায় আত্মসমর্পণে জামিন নেন তিনি। তার সঙ্গে জামিন নেন হক গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল করিমও (সিনিয়র জেনারেল ম্যানেজার ও ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)।  

সোমবার (২০ এপ্রিল) চেক ডিজঅনারের চারটি মামলায় কুমিল্লার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট চৌদ্দগ্রাম আমলী আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তারা।  

সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, এসব মামলা ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্র–মেন্টস অ্যাক্টের ১৩৮/১৪০ ধারা অনুসারে দায়ের করা হয়েছিল। চারটি মামলার সবগুলো মামলাতে ওয়ারেন্ট হয়েছিল ১ নং আসামী আদম তমিজি হকের বিরুদ্ধে। আসামিদের মধ্যে আদম তমিজি ছাড়াও সবগুলো মামলায় (মামলা নং- সিআর- ৩৬৪/২৫, ৩৬৫/২৫, ৩৬৬/২৫, ৩৬৭/২৫) রয়েছে হক গ্রুপের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল করিম এবং জাহিদুল ইসলাম বিদ্যুতের (হেড অব প্রজেক্ট অ্যান্ড বিজনেস কন্ট্রোল) নাম। 

জানা যায়, কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৯ নং আমলী আদালতে গত বছরের ৩০ এপ্রিল আদম তমিজিসহ তিনজনের নামে চারটি মামলা হয়। অভিযোগ অনুযায়ী, এনসিসি ব্যাংকের দেওয়া ১২ টি চেকে এক কোটি ৫৭ হাজার ৫৫০ টাকার চেক গতবছরের ফেব্র“য়ারিতেই ডিজঅনার হয়।

উল্লেখ্য, আল-মোস্তফা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ (প্রাঃ) লিমিটেডের সঙ্গে ব্যবসায়িক লেনদেনে আদম তমিজি হক বিভিন্ন সময়ে মোট ৫ কোটি ৭৩ লাখ টাকার ৬৮টি চেক প্রদান করেন। কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় সবগুলো চেকই প্রত্যাখ্যাত হয়। ফলে ভুক্তভোগী প্রতিষ্ঠানটি নারায়ণগঞ্জ ও কুমিল্লাসহ বিভিন্ন জেলায় পৃথকভাবে ১৯টি মামলা করে।

আল-মোস্তফা গ্রুপের ম্যানেজার ওমর ফারুক বলেন, “আসামিরা জেনে-শুনেই অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ মজুদ না রেখেইে চেক দিয়েছে। এটি সরাসরি প্রতারণা। এ কারনে আমরা আইনের আশ্রয় নিই. পরে কুমিল্লার চারটি মামলা গ্রেফতারি পরোয়ানা জারি হলে আদম তমিজি তার প্রতিষ্ঠানের কর্মকতা রেজাউল করিমসহ আত্মসমর্পণ করে জামিন নেন। 

আমরা আমাদের প্রাপ্য টাকা পেতে পরবর্তী আাইনি পদক্ষেপ নিব।”

প্রতিষ্ঠানটির আইনজীবী নাজমুল আলম জানান, “সব মামলা আদালতে চলমান রয়েছে। তবে দীর্ঘসূত্রতায় আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাইজভাণ্ডার দরবারে বাবাভাণ্ডারীর ৯০তম ওরস: প্রশাসনের সর্বাত্

1

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

2

টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনি

3

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডির তল্লাশি,

4

গ্যাস সংযোগে অবৈধ চুন উৎপাদন: ৭ম অভিযানে কঠোর পদক্ষেপ প্রশাস

5

বাপা'র নয়টি ক্ষমতা দায়িত্ব পালন

6

ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

7

ওসির মোবাইল ব্যাংকিং অ‍্যাকাউন্ট হ‍্যাকারের কবলে

8

হরমুজে অবরোধ না উঠলে নয় সংলাপ—যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরান

9

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

10

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

11

গুলশান আসন নতুন ওসি দাউদ স্বাক্ষর

12

লালমাই পাহাড়ে তেল পাওয়া গিয়েছিল কি সত্যিই? সিলগালা কূপ ঘিরে

13

শ্বশুরবাড়ি থেকে অনেক পাকিস্তানি ড্রেস গিফট পাই : ফারিণ

14

আজ শুরু জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন,

15

দ্রুত ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, নিরাপত্তা সতর্কত

16

বুড়িচংয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

17

এমপি মান্নান পুত্র ও যুবদল নেতা সজীব বহিষ্কার

18

এস আলমের সম্পত্তি জব্দ

19

প্রতিটি মানুষকে গাছ লাগাতে হবে’— এমপি জসিম উদ্দিনের আহ্বান

20