শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Mar 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

অবৈধ মাটি ব্যবসা: বারেস্বরে ক্ষোভ, প্রশাসন নীরব, বারেস্বরে জমি কাটার অভিযোগ

মোঃ শাহজাহান বাশার 
কুমিল্লার বুড়িচং উপজেলার বারেস্বর গ্রামে প্রকাশ্যে ফসলি জমি কেটে অবৈধ মাটি ব্যবসার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র কৃষিজমি কেটে মাটি বিক্রি করে আসছে, যার ফলে উর্বর জমি নষ্ট হয়ে পড়ছে এবং কৃষকরা চরম ক্ষতির মুখে পড়ছেন।

অভিযোগে যাদের নাম উঠে এসেছে তারা হলেন—জাকির মেম্বার, জামাল, হোসেন ও জাহাঙ্গীর। এলাকাবাসীর ভাষ্য অনুযায়ী, এরা দীর্ঘদিন ধরে বিভিন্ন কৃষকের জমি থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে এবং এতে করে জমির স্বাভাবিক উর্বরতা ও চাষাবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

স্থানীয় সূত্র জানায়, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দেওয়া হলেও কার্যকর কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে জনমনে প্রশ্ন উঠেছে—কার প্রভাব বা ছত্রছায়ায় চলছে এই অবৈধ কার্যক্রম? প্রশাসনের নীরবতা নিয়েও দেখা দিয়েছে উদ্বেগ ও অসন্তোষ।

কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি। বিশেষজ্ঞরা বলছেন, নির্বিচারে ফসলি জমি কাটা হলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি ভবিষ্যতে খাদ্য উৎপাদনে বড় ধরনের সংকট তৈরি হতে পারে। এভাবে চলতে থাকলে গ্রামীণ অর্থনীতি ও কৃষকের জীবিকা হুমকির মুখে পড়বে।

এলাকাবাসীর জোর দাবি অবিলম্বে অবৈধ মাটি কাটা বন্ধ করতে হবে,অভিযুক্তদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিতে হবে,ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সুশাসন ও আইনের শাসন নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল। তারা মনে করেন, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন এবং দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণই পারে কৃষিজমি রক্ষা ও জনআস্থা পুনরুদ্ধার করতে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাহ্মণপাড়ায় মধ্যরাতের অভিযানে ২৫০ পিস ইয়াবাসহ তরুণ-তরুণী আ

1

বাকেরগঞ্জে রঙ্গশ্রী-৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের

2

বৃষ্টির ঢাকায় ভোগান্তির নগরজীবন, যানজটে থমকে আছে রাজধানী

3

বাকেরগঞ্জে মাদ্রাসা প্রধানদের সাথে এমপি আবুল হোসেন খানের মতব

4

বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতির ইফতার অনুষ্ঠিত!

5

ব্যারিস্টার সোহরাব খান চৌধুরীর সম্ভাব্য পদযাত্রা নিয়ে জনমত

6

খরচ কমাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

7

ঐতিহ্যের দাবি: বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্

8

দক্ষতা উন্নয়নে নজর কম, ফ্রিল্যান্সার তৈরির হিড়িক

9

ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে সেমিনার ও ইফতার মাহফিল

10

রঙ্গশ্রী ইউনিয়নবাসীকে মিজান মোল্লার ঈদের শুভেচ্ছা

11

ঈদের দিনেও সীমান্ত এলাকায় মাদক বাণিজ্য, যুবকদের তৎপরতায় গাঁজ

12

হামে শিশু মৃত্যুর দায়ে ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবে

13

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

14

ব্রাহ্মণপাড়া ‘চোখ উপড়ে ফেলার’ বর্বর ঘটনার নেপথ্য কারিগর রুবে

15

বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

16

তিতাস গ্যাসের অভিযান: অবৈধ সংযোগ উচ্ছেদ ও জরিমানা আদায়

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

কুমিল্লা জেলার শ্রেষ্ঠ ওসি বুড়িচং থানার লুৎফুর রহমান

19

সংসদ সদস্য আবুল হোসেন খানের হোয়াটসঅ্যাপ একাউন্ট হ্যাক

20