ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এমপি মিলনের হুঁশিয়ারি

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বুধবার বিকেলে অবৈধভাবে মরা চেলা নদীতে বালু উত্তোলন করার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। 
বালু উত্তোলনের ফলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরির নতুন নির্মিত রোপওয়ের (রজ্জুপথ) ঝুকিপূর্ণ টাওয়ার (ট্র‍্যাসেল) ও স্থান পরিদর্শন করেন। 
মরা চেলা নদীতে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে রাষ্ট্রীয় এই গুরুত্বপূর্ণ সম্পদ  বর্তমানে চরম ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এসময় তিনি বলেন নিজস্বার্থে কেউ রাষ্ট্রীয় সম্পদ ধংশ করতে পারবেনা। এসময় তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। 
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.মোজাহিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান, বিট কর্মকর্তা কে বিএম ফেরদৌস, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ছাতক থানা পুলিশ, বন বিভাগের কর্মকর্তা সহ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সামসুর রহমান বাবুল, ছাতক সিমেন্ট ফ্যাক্টরির উপ মহা ব্যবস্থাপক কামরুজ্জামান শেখ, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনোয়ার হোসেন, উপ ব্যবস্থাপক (নিরাপত্তা) মনিরুল ইসলাম, সহকারী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান, ফ্যাক্টরির সিবিএ বি- ৮০'র সেক্রেটারি শফি উদ্দিন, সিসিএফ সমবায় সমিতির সভাপতি রেজাউল করিম রাজু, আনসার পিসি মনু মিয়া এবং স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
সরকারি সম্পদ রক্ষায় এমপি কলিম উদ্দিন আহমেদ মিলন প্রশাসন-কে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সাথে মরা চেলা নদী এলাকায় নৌ-পুলিশের টহল জোরদার করতে এবং অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে  মামলা দায়ের করার জন্য ছাতক সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি গাঁজাসহ নারীসহ তিন মাদক বিক্র

1

গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল

2

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

3

ভারতেরনকাশ্মীরে নিখোঁজ সৈদেরগাঁও গ্রামের ২ জন সহ তিনজনই বাড়ি

4

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

5

ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে এইচএসসি পরী

6

ছাতক-১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচন

7

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

8

সিংড়ায় ক্ষিদ্রবড়িয়া স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

9

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা, জুলাই যোদ্

10

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

11

ফরিদপুরে মিষ্টি খেয়ে ৮ শিশু অসুস্থ, হাসপাতালে ভর্তি

12

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

13

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

14

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

15

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

16

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

17

ছাতকে এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

18

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্

19

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

20