ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দুর্গা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ছাতক পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের দুই বারের সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। এসময় তার সাথে ছিলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল, স্হানীয় যুব সমাজের নেতৃবৃন্দ। 
পরিদর্শনকালে পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন নেতৃবৃন্দ। তাঁরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শন করা পূজামণ্ডপ গুলো হলো-শ্রী শ্রী  মহাপ্রভু আখড়া, শ্রী শ্রী শিব মন্দির, মহামায়া পূজা সংঘ ও কুমনা রাখালতলা পূজা মন্ডপ। এসময় পূজা উদযাপন কমিটির গনেশ পোদ্দার, সৌরভ দাস, স্বপন পাল, সুষেন দে, অজয় রায়, অলক দাস, শিক্ষক প্রনব চক্রবর্তীসহ নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন ছাতক পৌর যুবদল নেতা মোঃ রুহুল আমিন রাহুল, রনি সরকার, ছাতক পৌর স্বেচ্ছাসেবক দল যুগ্ন আহবায়ক মোঃ দেলোয়ার হুসেন, পৌর ছাত্রদল নেতা রাহেল আহমেদ।
এসময় আরো ছিলেন স্হানীয় সোহেল আহমেদ, জাকির হোসেন, রাব্বি খান, রাজ বর্ধন, সালেক হোসেন, খালেক মিয়া, মানিক মিয়া, মিলন, তাহের মিয়া, সোহেব, রাহয়ান, রুমেন, জনিসহ প্রমুখ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর তাসলিমা জান্নাত কাকলী বলেন, ধর্ম যার যার, নিরাপত্তা সবার।সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 
বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি সনাতনী ধর্মালম্বীদের শুভেচ্ছা বিনিময় করেন। তিনি আরও বলেন এবারের সনাতনী ধর্মালম্বীদের পূজা শান্তি পূর্ণ পরিবেশে হচ্ছে।
এছাড়া তিনি বলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর রায়পুরায় ৫০ পিস ইয়াবাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে

1

নেলসন ম্যান্ডেলার জীবন ও আদর্শ নিয়ে আলোচনা, আইনজীবী হাবিবুল

2

অতীতের রাষ্ট্রপরিচালকেরা দুর্নীতি করে আঙুল ফুলে বটগাছ হয়েছেন

3

দুর্যোগ মোকাবিলায় নতুন রোবট আবিস্কার করলো ড্যাফোডিল পলিটেকন

4

মাদকের টাকা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে স্ত্রীকে খুন ২৪ ঘ

5

ঢাকাসহ দেশের ৩৩ জেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযা

6

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

7

জিহ্বা যখন মারণাস্ত্র, ‘প্রার্থনা’ তখন অর্থহীন - অধ্যাপক ড.

8

জিয়া উদ্যানের জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

9

নিউইয়র্কের আন্তর্জাতিক সম্মেলনে মাইজভাণ্ডারীর অংশগ্রহণ নিয়ে

10

ছাতকে এস এস সি-তে পাশের হার ৫২.০৬ দাখিল ৪২.৫৫ ও কারিগরি-তে ৫

11

গণভোটের রায় বাস্তবায়ন ও হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে :

12

কুমিল্লায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কর্মপরিকল্পনা ও

13

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

14

ফরিদপুরে সাংবাদিককে সাত দিনের মধ্যে হত্যার হুমকি, থানায় অভিয

15

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

16

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

17

ওসি কামরুলের দূরদর্শী নেতৃত্বে শাহজালালে পুলিশের অভিযান, আটক

18

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

19

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

20