ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

৬৫ বছরের নারীর কাছ থেকে ১০ লাখ টাকার হেরোইন উদ্ধার

মাসুদ রানা,বিশেষ প্রতিনিধিঃ ঢাকার যাত্রাবাড়ীতে ১০০ গ্রাম হেরোইনসহ ৬৫ বছর বয়সী এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাসুমা খাতুন (৬৫) দাবি করেছেন, তার মেয়ে তাহমিনার চাপ ও নির্দেশনার কারণে তিনি হেরোইন বহন করে যশোর থেকে ঢাকায় নিয়ে আসছিলেন। বিষয়টি যাচাই করে দেখার পাশাপাশি মাদক সরবরাহের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্তে ডিএনসির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার একটি দল মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অভিযান পরিচালনা করে মাসুমা খাতুনকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
ডিএনসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কর্মকর্তারা তথ্য পান যে, যশোর থেকে ঢাকাগামী ‘নড়াইল এক্সপ্রেস’ বাসযোগে এক নারী হেরোইন নিয়ে ঢাকায় আসছেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে একটি রেইডিং পার্টি ধোলাইপাড় গোল চত্বর এলাকায় অবস্থান নেয়।
সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে ধোলাইপাড় গোল চত্বরের সামনে বাসটির গতিরোধ করে তল্লাশি চালানো হয়। এ সময় বাসের মাঝের আসনে বসা সন্দেহভাজন নারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় মাসুমা খাতুন (৬৫) হিসেবে নিশ্চিত করা হয়।
পরবর্তীতে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার কাছে হেরোইন থাকার বিষয়টি জানা গেলে টিমের নারী সদস্যদের সহায়তায় তার পরিহিত পোশাকের  ভেতর থেকে স্কচটেপ দিয়ে মোড়ানো একটি পলিব্যাগ উদ্ধার করা হয়। পলিব্যাগের ভেতরে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুমা খাতুন জানান, তিনি যশোর থেকে হেরোইন এর চালানটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার দাবি অনুযায়ী, তার মেয়ে তাহমিনা তাকে বিভিন্নভাবে মাদক পরিবহনের জন্য চাপ প্রয়োগ করেন এবং মেয়ের নির্দেশনাতেই তিনি হেরোইনটি ঢাকায় নিয়ে আসছিলেন। তার দেওয়া তথ্য অনুযায়ী, এর আগেও তিনি একইভাবে আরও দুইবার হেরোইন বহন করেছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
ডিএনসির প্রাথমিক অনুসন্ধানে তাহমিনার যাত্রাবাড়ী এলাকায় মাদক কারবারের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে। তবে এ বিষয়ে আরও তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই করা হচ্ছে। তাহমিনার অবস্থান শনাক্ত এবং তাকে আইনের আওতায় আনতে ডিএনসির গোয়েন্দা তৎপরতা ও অভিযান চলমান রয়েছে।
ডিএনসি কর্মকর্তারা জানান, মাদক কারবারে অপেক্ষাকৃত বয়স্ক নারী বা পরিবারের সদস্যদের ব্যবহার করে মাদক পরিবহনের বিষয়টি বিশেষ গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ধরনের কৌশল কোনো সংঘবদ্ধ মাদকচক্রের পরিকল্পিত পদ্ধতি কি না, মাদকের উৎস ও গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার মাসুমা খাতুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ক্রমিক নং ৮(গ) অনুযায়ী মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
মামলার তদন্তের পাশাপাশি জব্দকৃত আলামত, মোবাইল ফোনের তথ্য, গ্রেপ্তার ব্যক্তির দেওয়া বক্তব্য এবং অন্যান্য গোয়েন্দা তথ্য যাচাই করে মাদকের উৎস, সরবরাহকারী, সংশ্লিষ্ট মাদক কারবারি ও সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

1

পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে

2

বিশ্বকাপ নিয়ে রিভালদোর সঙ্গে তর্কে জড়ালেন নেইমার

3

দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর ন্যাক্কারজনক হামলার গভীর উদ্বেগ

4

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

5

এটা স্কুল নয়, শাস্তিও নয়—বললেন ভারতের প্রধান নির্বাচক

6

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

7

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট অর্থ দন্ড ও বিশ্ব পরি

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

10

ফরিদপুরে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন দিল ব

11

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

12

ছাতকে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের কারাদণ্ড

13

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

14

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়

15

সম্পত্তি নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোহাম্মদ আইয়

16

ছাতকে ২ দিন জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠি

17

পুতিন-কিমের সঙ্গে চুক্তি চান ট্রাম্প

18

ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান,

19

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

20