শিরোনাম : ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি, বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল বাড্ডায় পুলিশকে ম্যানেজ করে মাদক-অস্ত্র সাম্রাজ্য হেলাল-নাঈমের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

বাড্ডায় পুলিশকে ম্যানেজ করে মাদক-অস্ত্র সাম্রাজ্য হেলাল-নাঈমের

নিজস্ব প্রতিবেদকঃ বাড্ডায় সোর্স- পুলিশের একাংশকে ম্যানেজ করে ‘মাদক ও অস্ত্র সাম্রাজ্য’ চালাচ্ছে কুখ্যাত হেলাল! দুই স্ত্রীকে দিয়ে মাদক পাচার, রাজনৈতিক ছত্রছায়ায় বীরের বেশে চালাচ্ছেন মাদক ব্যবসা। ঢাকা রাজধানীর মধ্য বাড্ডা এলাকার পোস্ট অফিস গলি সংলগ্ন ‘পাঁচতলা বাজার মোড়’ ও ‘পাখি গলি’ এখন এক আতঙ্কের নাম।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নয়, বরং প্রশাসনের একাংশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এই এলাকায় গড়ে উঠেছে এক বিশাল মাদক ও অবৈধ অস্ত্রের সাম্রাজ্য। আর এই অন্ধকার জগতের একচ্ছত্র গডফাদার হিসেবে রাজত্ব করছে বাড্ডা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী হেলান ওরফে হেলাল ওরফে পিস্তল হেলাল।
হেলাল এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন ঘরে তুলেছেন এক মাদক সাম্রাজ্য সন্ত্রাসী ও কিশোর গ্যাং বাহিনী একাধিক মামলার আসামি হেলাল ও নাঈম  পাঁচে আগস্টের পরে প্রশাসনকে ম্যানেজ করেই এলাকার বিএনপি নেতা ম্যানেজ করেন চলছে তার সম্রাজ্য আরো ভয়াবহভাবে চলছে মাদক ব্যবসা।
দীর্ঘ ১০ থেকে ১২ বছর ধরে বাড্ডা ও এর আশপাশের এলাকায় ইয়াবা, ফেনসিডিল এবং গাঁজার পাইকারি ও খুচরা সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে এই হেলাল।
সম্প্রতি অনুসন্ধানে বেরিয়ে এসেছে তার অপরাধ জগতের গা শিউরে ওঠার মতো আরও চাঞ্চল্যকর তথ্য।
দুই স্ত্রীকে দিয়ে মাদক পাচার: অভিনব নেটওয়ার্ক ও বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ডিবি ও পুলিশের চোখ এড়াতে কুখ্যাত হেলাল অত্যন্ত চতুরতার সাথে তার দুই স্ত্রীকে মাদক বহনের কাজে ব্যবহার করছে।
নারীদের তল্লাশিতে পুলিশের কিছুটা শিথিলতা থাকার সুযোগ নিয়ে হেলালের দুই স্ত্রী প্রতিনিয়ত বাড্ডা, পাখি গলি ও ঢাকার বিভিন্ন পয়েন্টে ইয়াবা এবং ফেনসিডিলের বড় বড় চালান পৌঁছে দিচ্ছে। এই পারিবারিক মাদক নেটওয়ার্কের কারণে দীর্ঘদিন ধরে সে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
কাদের ছত্রছায়ায় এই মাদকের স্বর্গরাজ্য?
এলাকাবাসীর চরম ক্ষোভ ও অভিযোগ, হেলাল একা নয়; তার পেছনে রয়েছে এক শক্তিশালী অদৃশ্য দেয়াল।
মধ্য বাড্ডা থানার কিছু অসাধু পুলিশ অফিসার, পুলিশের চিহ্নিত ‘সোর্স’ বিপ্লব, সুমন, কাউসার এবং নামধারী কয়েকজন এলাকার রাজনৈতিক মোড়লদের (মোটা অঙ্কের টাকা) দিয়ে ম্যানেজ করে সে এই অপকর্ম চালিয়ে যাচ্ছে।
শুধু তাই নয়, স্থানীয় রাজনৈতিক দলের কিছু প্রভাবশালী নেতা ও অপরাধ জগতের রাঘববোয়ালদের সরাসরি ছত্রছায়ায় হেলাল ও নাঈম এই অস্ত্রের মহড়া ও মাদকের রাজত্ব কায়েম রেখেছে।
ফলশ্রুতিতে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুললে বাড্ডা থানার সোর্স ও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে উল্টো হয়রানির শিকার হতে হয়।
কি করছে থানা? যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেই বলেছেন মাদক ব্যবসা জিরো টলারেন্স। রাজধানীর মধ্য বাড্ডা এলাকার পোস্ট অফিস গলি সংলগ্ন ‘পাঁচতলা বাজার মোড়’ ও ‘পাখি গলি’ এখন জনসাধারণের জন্য এক আতঙ্কের নাম৷ যেখানে চলছে প্রকাশ্য মাদক বিক্রি। কেউ মুখ খুললেই কিশোর গ্যাং এর হামলার শিকার হতে হয়, আর এই অন্ধকার জগতের একচ্ছত্র গডফাদার হিসেবে রাজত্ব করছে বাড্ডা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি কুখ্যাত মাদক সম্রাট ও অস্ত্র ব্যবসায়ী হেলান ওরফে পিস্তল হেলাল তার ডান হাত বাবা নাঈম অর্থাৎ ইয়াবা নাঈম।
কাদের ছত্রছায়ায় এই মাদকের স্বর্গরাজ্য?
এলাকাবাসীর চরম ক্ষোভ ও অভিযোগ, হেলাল একা নয়; তার পেছনে রয়েছে এক শক্তিশালী অদৃশ্য দেয়াল।
ফলশ্রুতিতে, সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুললে বাড্ডা থানার সোর্স ও অসাধু কর্মকর্তাদের মাধ্যমে উল্টো হয়রানির শিকার হতে হয়  স্থানীয় যুবক ফাহিম , লিমন ,বাবু, ও মহাসিন  হেলালের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় তার কিশোর গ্যাং বাহিনী দিয়ে মারধর করে জখম করে হেলাল বাহিনী অমানবিক নির্যাতনের শিকার হতে হয় তাদেরকে ভয়ে মুখ খুলতে সাহস পায় না স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডির তল্লাশি,

1

তফসিলের পর সারাদেশে হত্যাকাণ্ডের শিকার ১৫ রাজনৈতিক নেতাকর্মী

2

ট্রাম্পকে ক্ষমতাচ্যুতির ডাক

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১০০ পিস ইয়াবা ও ৮০০ পুরিয়া হেরো

6

রাজনীতির অগ্নিপরীক্ষায় থমকে গেছে শিক্ষা জীবন তবুও রাজপথ ছাড়

7

সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিতের আহ্বান ডিআরইউয়ের

8

বুড়িচংয়ে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ: বিয়ে ন

9

শরীয়তপুর সাংবাদিক সমিতির সভাপতি পলাশ, সম্পাদক মামুন

10

টাঙ্গাইলের মধুপুরে খাল খনন উদ্বোধন

11

শ্বাসরুদ্ধ অভিযানের পর সুড়ঙ্গে থেকে মির্জা আবুল বাশার’কে গ্র

12

ঠাকুরগাঁও আলু চাষিদের মানববন্ধন।

13

সিনেমার নায়ক থেকে জননেতা: রাজনীতিতে ঝড় তুললেন থালাপতি বিজয়

14

ঈদের দিনেও সীমান্ত এলাকায় মাদক বাণিজ্য, যুবকদের তৎপরতায় গাঁজ

15

কালারমারছড়া সাধারণ ছাত্র ফোরামের আহ্বায়ক কমিটি ঘোষণা

16

চার মামলায় আত্মসমর্পণ: জামিনে মুক্ত আদম তমিজি

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনী

19

খাগড়াছড়িতে ৫০টি ভোটকেন্দ্রে নিরাপদে পৌঁছালেন প্রিজাইডিং কর্ম

20