শিরোনাম : ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি, বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল বাড্ডায় পুলিশকে ম্যানেজ করে মাদক-অস্ত্র সাম্রাজ্য হেলাল-নাঈমের সিংড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৫২ পরিবারের মাঝে শিক্ষা উপবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন
ঢাকার বার্তা
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি, বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল

মোঃ শাহজাহান বাশার

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাকশীমুল ইউনিয়নে আওয়ামী লীগের কথিত রাজনৈতিক অপপ্রচার, গুজব ও ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাকশীমুল ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৩ জুন) সকালে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মী মিছিলে অংশ নেন। মিছিলটি কালিকাপুর বাজারসহ কুমিল্লা-বাগড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।

মিছিলে নেতৃত্ব দেন বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ। এছাড়াও বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তব্যে বাকশীমুল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক পলাশ বলেন, "বাংলাদেশ যখন একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার, গুজব ও সংবেদনশীল ধর্মীয় ইস্যু ব্যবহার করে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষ এসব ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না। বাকশীমুল ইউনিয়ন বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের অপতৎপরতা প্রতিহত করবে।"

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ এনামুল হক সবুজ বলেন, "আওয়ামী লীগসহ সকল ষড়যন্ত্রকারীদের স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—অতীতের মতো ভবিষ্যতেও যেকোনো ষড়যন্ত্রের মোকাবিলা করা হবে। সকল অপপ্রচার ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে রাজপথেই জবাব দেওয়া হবে। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সবসময় রাজপথে সক্রিয় থেকেছে এবং আগামীতেও গণতন্ত্র ও জনগণের স্বার্থে অগ্রণী ভূমিকা পালন করবে।"

তিনি আরও বলেন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সবসময় মাঠে সক্রিয় রয়েছেন এবং দেশের যেকোনো রাজনৈতিক পরিস্থিতিতে জনগণের পাশে থেকে গণতান্ত্রিক কর্মসূচি পালন করে যাবেন।

বক্তারা সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নিষিদ্ধ ঘোষিত দল ও তাদের সহযোগীদের কথিত ঝটিকা মিছিলের চেষ্টারও সমালোচনা করেন। তারা সংশ্লিষ্টদের আইন মেনে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে কোনো ধরনের নাশকতামূলক বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সমাবেশ শেষে নেতাকর্মীরা দেশবিরোধী সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোমতী ব্রিজ–বাগড়া সড়কে সিএনজি ভাড়া বৃদ্ধি: যাত্রীদের ক্ষোভ,

1

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

2

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১০ গ্রেনেড, ২৮ রাউন্ড গুলি ও ২

3

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

4

কুমিল্লা জেলা জাতীয় সাংবাদিক ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে ইফত

5

দ্রুত ইরান ছাড়ার নির্দেশ মার্কিন নাগরিকদের, নিরাপত্তা সতর্কত

6

ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন

7

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের আন্

8

রাজধানীতে নিউ হোস্টেল অ্যালামনাই কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠ

9

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

10

রেলওয়ের সাবেক প্রকৌশলী রমজান আলীর দুর্নীতির পাহাড় : বরখাস্

11

ভাষা শহীদদের স্মরণে বাকেরগঞ্জের প্রেসক্লাবের পক্ষ থেকে মহান

12

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

13

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ জানালেন লায়ন নুরু

14

জয়কলস হাইওয়ে থানার নিজস্ব ভূমি পরিদর্শন করলেন হাইওয়ে সিলেট

15

বন্ধ পাম্পের সামনেই শতশত গাড়ির লাইন, তেল সংকটে চরম ভোগান্তি

16

রাজারবাগে ২৮তম বিসিএস পুলিশ অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়ার মা

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

পাদ্রীশিবপুর ইউনিয়নে আদালতের নির্দেশ অমান্য করে জমি দখলের অভ

19

নওগাঁর পোরশায় নেশাগ্রস্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করল

20