ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে অপ্রাপ্তবয়স্ক চালকের অটোরিকশায় গুরুতর আহত এক স্কুল ছাত্রী

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে আবারো অপ্রাপ্তবয়স্ক অটো চালকের অটোরিকশায় গুরুতর আহত হয়েছে এক স্কুল ছাত্রী । শনিবার ১লা আগষ্ট  সকাল  ৮:৩০ ঘটিকার দিকে  ছাতক পাবলিক খেয়াঘাটের সামনে এ  দুর্ঘটনা ঘটেছে। 
প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনাটি এক অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক অটোরিকশা চালকের বেপরোয়া গাড়ি চালনার কারণে ঘটেছে।
গুরুতর আহত এ শিক্ষার্থীর নাম পুষ্পিতা দেব। সে ছাতক চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী  এবং বাগবাড়ী এলাকার ভাড়াটিয়া বাসিন্দা হিরণ দেব এর কন্যা।
পরিবার সূত্রে জানা যায়, দুর্ঘটনায় আহত পুষ্পিতা দেব এর মাথায় গুরুতর আঘাত লাগে। হাসপাতালে তার চোখের নিচ অংশে ৭ টি সেলাই এবং মাথার পেছনে ৩ টি সেলাই দিতে হয়েছে। 
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে বাড়িতে পাঠিয়ে দেন এবং উন্নত চিকিৎসার জন্য  সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য বলেন।
কয়েক দিন আগেও একই ধরনের একটি দুর্ঘটনায় ছাতক বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার ঐতিহাসিক ‘নটীর/বাইজি নূরজাহান মসজিদ’ সংরক্ষণের দাব

1

সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াত

2

লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবি

3

কুমিল্লায় RAW ও Crime Setup-এর ৪ সদস্য গ্রেপ্তার

4

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

5

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

6

ছাতকে নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা পালনের লক্ষে উপজেলা প্রশ

7

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

8

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

9

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

10

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

11

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পু

12

‘আমি ভয়ও পাচ্ছি, কারণ ইসরায়েলিদের বিশ্বাস করি না’

13

আজিব দেশে আজিব রাজনীতি

14

গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টে

15

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

16

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

17

সৌদি আরবের জেল থেকে দেশে ফিরে সেলুনে ‘সাড়ে ৪ হাজার’ টাকার বি

18

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

19

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা বৃক্ষ রোপন কর্মসূচি পালন।

20