মোঃ শাহজাহান বাশার নরসিংদী জেলায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি হত্যা মামলার তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, বিভিন্ন অপরাধে পরিচালিত অভিযানে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ। অভিযানে পৃথক তিনটি মাদকসংক্রান্ত ঘটনায় তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
নরসিংদী জেলায় মাদকবিরোধী ও বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে পৃথক দুটি হত্যা মামলার তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের তথ্যমতে, বিভিন্ন অপরাধে পরিচালিত অভিযানে মোট ২৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৪ সেপ্টেম্বর নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানা পুলিশ। অভিযানে পৃথক তিনটি মাদকসংক্রান্ত ঘটনায় তিনজনকে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে মোট ৩০০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।
অন্যদিকে, একই অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশ দুটি পৃথক হত্যা মামলার তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করে।
চাঞ্চল্যকর মনি হত্যা মামলার তদন্তে নরসিংদী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে রাজেন্দ্র চৌহান (৪২) ও সাগর চৌহান (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বাড়ি নরসিংদী মডেল থানার রাঙামাটিয়া এলাকার সুলতানপুরে।
অপরদিকে, মাহাবুব হত্যা মামলার তদন্তে মো. আশিকুর রহমান ওরফে বাপ্পী (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে নরসিংদী জেলা পুলিশ।
তথ্যসূত্র: মিডিয়া সেল, জেলা পুলিশ, নরসিংদী।
মন্তব্য করুন