ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ শাহজাহান বাশার 
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার টিউরী ৬নং ওয়ার্ডে মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর স্মরণে ইসালে সওয়াব, মিলাদ, জিকির ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৩ তারিখ মঙ্গলবার ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

টিউরী ৬নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ নাজমুল হাই (মামুন)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সুফিজের প্রেসিডেন্ট শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী (ম.জি.আ.)।

মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ মনছুর আলী মাইজভান্ডারী। তিনি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইসালে সওয়াবের গুরুত্ব, ফজিলত এবং মৃত ব্যক্তির জন্য দোয়া ও নেক আমলের তাৎপর্য তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী (ম.জি.আ.) বলেন, “মৃত্যুর পরও আত্মিক সংযোগ রক্ষা করার অন্যতম মাধ্যম হলো ইসালে সওয়াব। জীবিত ও মৃত মুমিনদের মধ্যে ভালোবাসা ও কল্যাণের বন্ধন অটুট রাখতে দান-সদকা, দোয়া এবং কোরআন তেলাওয়াতের গুরুত্ব অপরিসীম। এসব নেক আমলের সওয়াব মৃত ব্যক্তির জন্য উৎসর্গ করা যায়।”

তিনি আরও বলেন, প্রিয়জনের মৃত্যুর পর তাঁদের স্মরণে দোয়া ও ইসালে সওয়াবের আয়োজন করা মুসলমানদের পারস্পরিক ভালোবাসা, দায়িত্ববোধ ও ধর্মীয় চেতনার বহিঃপ্রকাশ।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ নাজমুল হাই (মামুন) বলেন, মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর স্মরণে এ আয়োজনের মূল উদ্দেশ্য তাঁর রুহের মাগফিরাত কামনা এবং মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করা।

মাহফিলের শেষ পর্যায়ে মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর রুহের মাগফিরাত কামনা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন প্রধান অতিথি শাহসূফী ডক্টর সায়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী (ম.জি.আ.)।

এ সময় উপস্থিত মুসল্লিরা গভীর আবেগ ও বিনম্র শ্রদ্ধার সঙ্গে মোনাজাতে অংশ নেন। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, এ ধরনের ধর্মীয় আয়োজনের মাধ্যমে মৃত ব্যক্তির জন্য দোয়া করার পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

1

ফরিদপুরে হাজী বিরানি প্রতিষ্ঠানকে জরিমানা।

2

"নরসিংদীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস ২০২৬ উদযাপন"

3

সূর্য গোল্ডেন এ প্লাস পেয়ে ইঞ্জিনিয়ার হতে আগ্রহী

4

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

5

হেলমেট-লাইসেন্স ছাড়াই বাইক চালানো: সিংড়ায় ৪ আরোহীকে জরিমানা

6

সিংড়ায় জমি বিরোধ মীমাংসা করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল হা

7

ভাষানটেক থানা যুবলীগ নেতা অনিক ক্যান্টনমেন্ট এলাকা থেকে গ্রে

8

ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করল

9

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

10

ব্রাইট মাইন্ড একাডেমির এডমিন মিফতাহুল ফেরদাউস বিরুদ্ধে অপপ্র

11

ছাতকে সাংস্কৃতিক ব্যাক্তিত্ব, ব্যাংকার ধীরাজ দা আর নেই, বিভ

12

সিংড়ায় কলম কেন্দ্রীয় কবরস্থান হাফেজিয়া মাদ্রাসার অভিভাবক সমা

13

ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন

14

এআইইউবিতে চাকরি মেলা অনুষ্ঠিত

15

আইন অঙ্গনে অবদানের স্বীকৃতি, ‘স্মার্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

16

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

17

নিউইয়র্কে ‘শান-ই আহলুল বায়ত (আ.) ও শান-ই কারবালা’ সেমিনার

18

তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার: ১৪১

19

সাজ্জাদুল মিরাজের নামে ফেসবুকে ভুয়া আইডি, সতর্ক থাকার আহ্বান

20