ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করলো যুবদল নেতা

আবু নাঈম রিপন,স্টাফ রিপোর্টার :নরসিংদী থেকে।।
নরসিংদী আমদিয়ায়  পুর্বশত্রুতার জের ধরে  ক্ষমতার অপব্যবহার করে আওয়ামী ট্যাগ লাগিয়ে স্বরন নামে  এক যুবক কে ঘন্টাব্যাপী নির্যাতন করে পুলিশের কাছে সোপর্দ করার অভিযোগ উঠেছে পলাশ উপজেলার  আমদিয়া ইউনিয়নের যুবদল নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী, ই এম মেহেদী হাসানের বিরুদ্ধে।
তথ্য সুত্রে জানা যায়, 
ভুক্তভোগী স্বরন আমদিয়া ইউনিয়নের আখালিয়া গ্রামের মরহুম মতিউর রহমানের সন্তান । স্বরনের পারিবারিক সুত্রে জানা যায়, স্বরন বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ততা নেই। এমনকি কোন রাজনৈতিক দলের কমিটিতে কোন পদপদবীও নেই। অপরদিকে যুবদল নেতা  ই.এম. মেহেদী হাসান একই গ্রামের বাসিন্দা মরহুম মতিউর রহমানের (স্বরনের বাবা ) চাচাতো ভাই মরহুম সাত্তারের সন্তান। সম্পর্কে মেহেদীর চাচাতো ভাই ভুক্তভোগী স্বরন। 
প্রত্যক্ষদর্শী এক যুবক  জানান, গত ৯ আগষ্ট রবিবার রাতে বনাইদ বাজারে  আমরা চারজন বন্ধু  স্বরনের ইলেকট্রনিক দোকানে উপস্থিত ছিলাম।হঠাৎ মেহেদী ভাই ও তার সহযোগী মোহন স্বরনের দোকানের সাটার নামানোর চেষ্টা করলে একপর্যায়ে  স্বরন বাধা দিলে সেখানে ধস্তাধস্তি শুরু হয়। এসময় স্বরন মেহেদী কে জিজ্ঞেস করে ভাই আমি কি অপরাধ করলাম। আমার সাথে এমন করছেন কেন।মেহেদি উত্তেজিত হয়ে গালমন্দ করে স্বরনের হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে স্বরনকে মারধর করতে থাকে। এসময় যুবদল নেতা মেহেদী মাধবদী থানার পুলিশের কাছে স্বরনকে সোপর্দ  করেন।
ক্ষমতার অপব্যবহার করে স্বরনের উপর এই আকস্মিক হামলায় আখালিয়া ,বনাইদ গ্রামের বাসিন্দাদের মাঝে এক আতংক বিরাজ করছে। 
এবিষয়ে মেহেদীর কাছে জানতে চাইলে উত্তেজিত হয়ে এই প্রতিবেদককে বলেন আপনি কোন পত্রিকার সাংবাদিক। বিষয় টা দেখছি বলে মোবাইল কলটি কেটে দেয়। পরে বহুবার মোবাইলে কলদিলেও রিসিভ করেনি মেহেদি। 
মাধবদী থানায় ভুক্তভোগী স্বরনের বিষয়ে কোন রাজনৈতিক পদপদবীর প্রমান পেয়েছে কিনা জানতে চাইলে ওসি কোন সদ উত্তর না দিয়ে ফোনের লাইন টি কেটে দেয়।
  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

1

দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে

2

শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী আজ

3

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

4

ফরিদপুরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার

5

তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার: ১৪১

6

ছাতকে আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবসে আলোচনা সভা অনুষ্

7

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

8

১০১ সদস্য বিশিষ্ট ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসি

9

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

10

সুশাসন ও উন্নয়নের মাধ্যমে আরশিনগরকে আদর্শ ইউনিয়ন গড়তে চান

11

নরসিংদীর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্ব

12

নিরাপদ সড়ক চাই দাগনভূঞা শাখা বৃক্ষ রোপন কর্মসূচি পালন।

13

ছাতক পৌর সভা এলাকায় স্ত্রী ও শিশুসন্তান নিখোঁজ, থানায় অভিযো

14

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

15

নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে দিনব্যাপী পুলিশের যৌথ অভিযান

16

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

17

কুমিল্লার ঐতিহাসিক ‘নটীর/বাইজি নূরজাহান মসজিদ’ সংরক্ষণের দাব

18

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

19

ছাতক থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২

20