ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভূল্লীতে তিন যানবাহনের সংঘর্ষে নিহত ২, আহত ৪

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকাল ৮টার দিকে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা বেগম (৪৫)। নিহত অপর পুরুষের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
আহতরা হলেন—লক্ষ্মীরহাট বাজার এলাকার ইদ্রিস আলীর ছেলে মোটরসাইকেলচালক মো. হারুনুর রশিদ (৩৮), কিসমত কেশুরবাড়ি এলাকার হাফিজুল ইসলামের ছেলে অটোরিকশাচালক মো. সাহিরুল ইসলাম (২৩), বড় বালিয়া এলাকার মোছা. জরিনা (৪০) এবং মো. শফিকুল ইসলাম।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঢাকা থেকে পঞ্চগড়ের দিকে যাচ্ছিল একটি মালবাহী পিকআপ ভ্যান। কচুবাড়ী পোস্ট অফিস এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং ছয়জন হতাহত হন।
খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আনোয়ারা বেগম ও অজ্ঞাতনামা ওই পুরুষের মৃত্যু হয়। পরে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দুর্ঘটনার ঘটনায় পিকআপ ভ্যানের চালক মো. হাবিবুর রহমান (২৪)কে আটক করেছে পুলিশ। তিনি নেত্রকোনার পূর্বধলা উপজেলার বিষকাকুড়ি গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে। পিকআপ ভ্যানসহ তাকে ভূল্লী থানায় নেওয়া হয়েছে।
ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, কচুবাড়ী এলাকায় তিন যানবাহনের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকআপের চালককে গাড়িসহ আটক করা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এডিএম স্টার অ্যাওয়ার্ড ২০২৫-এ বিশেষ সম্মাননা পেলেন কুমিল্লার

1

ছাতক-১৭৪ কোটি টাকা ব্যয়ে দুই-লেন সড়ক নির্মাণ কাজের শুভ সূচন

2

ছাতকের চুন শিল্প নিয়ে প্রশাসন, ব্যবসায়ী, বন বিভাগ ও পরিবেশ অ

3

ছাতকে জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরু

4

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দু

5

জুলাই জাতীয় বিশেষ সম্মাননা পেলেন আলিফ উদ্দিন রুবেল

6

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

7

মাদকবিরোধী অভিযানে রাণীশংকৈলে গাঁজা সেবনের দায়ে দুইজনের কারা

8

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

9

ছাতক পৌরসভায় শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষে মতবিনিময় সভা

10

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

11

বাড়ির দোতলায়ও পানি, ভাই–বোনের খোঁজ পাচ্ছেন না গায়িকা পুতুল

12

ফরিদপুরে শ্রমিক লীগ নেতা হাকিম কে গ্রেফতার ও তাঁর দুর্নীতির

13

সিংড়ায় গ্লোবাল টিভির ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

14

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা টেপা ফারুক

15

পলাশে মনি হত্যা: এক বছর পর ২ জন গ্রেপ্তার, ধরাছোঁয়ার বাইরে র

16

মাদক ও শিশু নির্যাতন প্রতিরোধে বিশেষ অবদানের স্বীকৃতি: সম্মা

17

মেহেরবানি করে চাঁদাবাজি করবেন না, রাজশাহীতে কর্মী সম্মেলনে জ

18

বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

19

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

20