শিরোনাম : মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত ফরিদপুরে শিশুকে জোড় পূর্বক ধর্ষণ"এলাকাবাসী হাতে ধর্ষক আটক। রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সরকার। ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

নির্বাচনের আগে স্বার্থে ধর্মের অপব্যবহার হচ্ছে: তারেক রহমান

তারেক রহমান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ জামায়াত আমিরের একটি অ্যাকাউন্ট থেকে নারীদের নিয়ে যে বক্তব্য দেওয়া হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি প্রশ্ন তোলেন, “যারা দেশের অর্ধেক জনগোষ্ঠীকে ঘরের ভেতর বন্দী করে রাখতে চায়, তারা যদি নির্বাচনের মাধ্যমে সুযোগ পায়, তাহলে তাদের আচরণ কেমন হবে?”

তিনি অভিযোগ করেন, ওই রাজনৈতিক দল দেশের স্বার্থ বোঝে না, তারা কেবল নিজের স্বার্থই বোঝে। স্বার্থের প্রয়োজনে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও মন্তব্য করেন তিনি।

নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিএনপির এই নেতা বলেন, একটি রাজনৈতিক দল প্রকাশ্যে নারীদের ঘরের মধ্যে আটকে রাখার কথা বলছে। এমনকি কর্মজীবী নারীদের জন্য এমন শব্দ ব্যবহার করা হয়েছে, যা উচ্চারণ করতেও তিনি লজ্জা বোধ করেন। তিনি বলেন, “আমাদের নবী করিম (সা.)-এর স্ত্রী হযরত খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী। অথচ আজ নারীদের অপমান করে কেউ ইসলাম প্রতিষ্ঠার কথা বলছে—এটি অত্যন্ত দুঃখজনক।” জামায়াত আমিরের ‘এক্স’ অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি নিয়েও প্রশ্ন তোলেন তারেক রহমান। তিনি বলেন, যখন চারদিক থেকে সমালোচনা শুরু হয়েছে, তখন বলা হচ্ছে আইডি হ্যাক হয়েছে। অথচ প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এভাবে আইডি হ্যাক হওয়ার সুযোগ নেই। তার ভাষায়, “নির্বাচনের আগে নিজেদের স্বার্থে নেতা থেকে শুরু করে পুরো দলই মিথ্যা বলছে। যারা হাজারো মানুষের সামনে দাঁড়িয়ে মিথ্যা বলতে পারে, তারা কখনোই জনদরদী বা দেশদরদী হতে পারে না।”

দেশ পুনর্গঠনে নারীদের অবদানের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, দীর্ঘদিনের অপশাসনের পর বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে দল-মত, শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বলেন, “এই দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। তাদের বাদ দিয়ে কখনোই দেশ পুনর্গঠন সম্ভব নয়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে সিআইডির তল্লাশি,

1

প্রবাসের আয়, গ্রামের ভবিষ্যৎ—মোশাররফ হোসেন খান চৌধুরীর অনন্য

2

বাকেরগঞ্জে ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদকের নেতৃত্বে মব সৃষ

3

কলসকাঠীতে পান্ডব নদীর ভাঙন রোধে মানববন্ধন,এলাকাবাসীর উদ্বেগ

4

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

5

ঈদের দিনেও সীমান্ত এলাকায় মাদক বাণিজ্য, যুবকদের তৎপরতায় গাঁজ

6

ঈদে মুক্তি পাচ্ছে মজুমদার ফিল্মস এর "ভালোবাসি তোমায়"

7

রৌমারীর বিখ্যাত শ্রমের হাট,সে হাটেই শ্রমিকেরা আজ উপেক্ষিত

8

চাঁদাবাজি মামলার আসামী রাহিম’কে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার কর

9

রাণীশংকৈলে বীজ-সার বিতরণ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পাশে সর

10

নিজ অর্থায়নে ২৭০ পরিবারের মাঝে চাউল বিতরণ করলো ইউপি সদস্য আব

11

‎কবি নজরুল স্মারক সম্মাননা’ পেলেন শিক্ষানুরাগী মোশাররফ হোসেন

12

নরসিংদীর,শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শ

13

বিশ্বকাপে হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি

14

বায়ুদূষণে আবারও শীর্ষে ঢাকা, একিউআই ২৩৪—জনস্বাস্থ্যে বড় সতর্

15

নরসিংদীর মনোহরদীতে বজ্রপাতে নিহত তিন শিক্ষার্থী

16

উন্মুক্ত টেন্ডারের নামে জালিয়াতি করে হাট বরাদ্দের অভিযোগ !

17

নির্বাচনের আগে স্বার্থে ধর্মের অপব্যবহার হচ্ছে: তারেক রহমান

18

বেনজীর আহমেদকে শিগগিরই দেশে ফেরত দেবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত

19

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

20