শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Feb 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু

বিশেষ সংবাদদাতাঃ 

তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত সংগঠককে ঘিরে মাঠে আলোচনার ঝড়,চট্টগ্রাম–১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের সারিতে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও তৃণমূলের পরীক্ষিত সংগঠক আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। সম্প্রতি তিনি বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকার সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে চট্টগ্রাম–১৪ আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ হয়েছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে তাকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা শুরু হয়েছে।

আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু চন্দনাইশ উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। তিনি বৈলতলী ইউনিয়ন পরিষদের টানা সাতবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান, যা স্থানীয় সরকারের ইতিহাসে এক বিরল দৃষ্টান্ত। পাশাপাশি তিনি বাংলাদেশ ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

দলীয় রাজনীতির পাশাপাশি পেশাজীবী ও সংগঠক হিসেবেও তার পরিচিতি রয়েছে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে মৎস্যজীবী জনগোষ্ঠীর অধিকার আদায়ে একাধিক আন্দোলন-সংগ্রাম সংগঠিত হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

পারিবারিকভাবেও তিনি একটি সুপ্রতিষ্ঠিত রাজনৈতিক ও সামাজিক ঐতিহ্যের ধারক। তিনি  আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরীর সুযোগ্য সন্তান এবং বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট জমিদার আলহাজ্ব আজিজুর রহমান চৌধুরীর দৌহিত্র । রাজনীতির পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় তিনি এলাকায় একজন সহজ-সরল, বিনয়ী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বলেন“ছাত্র রাজনীতি থেকে শুরু করে আজ পর্যন্ত আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অবিচল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের রাজনৈতিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণাই আমাকে আজ এ পর্যায়ে পৌঁছে দিয়েছে।”

তিনি আরও বলেন, “আমি যদি দলীয় মনোনয়ন পাই, তাহলে চট্টগ্রাম–১৪ আসনের মানুষের অধিকার, উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সর্বশক্তি নিয়োগ করব।”

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম–১৪ আসনের সর্বস্তরের জনগণের কাছে তিনি দোয়া, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈধ গ্যাস সংযোগে সাঁড়াশি অভিযান: নারায়ণগঞ্জ-গাজীপুরে সংযোগ ব

1

বৃষ্টির ঢাকায় ভোগান্তির নগরজীবন, যানজটে থমকে আছে রাজধানী

2

‘অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাস গ্যাস কর্তৃক সাঁড়াশি অভিযান,

3

পাথরকুচি পাতা: প্রাচীন ভেষজ চিকিৎসার বহুমাত্রিক ব্যবহার

4

দুঃখ ঘুচছে গলাচিপার: রাবনাবাদ সেতুর হাত ধরে শুরু ফেরিবিহীন প

5

মধুপুর শালবন রক্ষা ও পুনর্গঠন আহ্বানে সচেতন নাগরিকের মানববন্

6

গ্যাস সংযোগে অবৈধ চুন উৎপাদন: ৭ম অভিযানে কঠোর পদক্ষেপ প্রশাস

7

ডিসি রোড ঘাটে ফেরি চালু: এমপি আবুল হোসেন খানের উদ্যোগে বাকের

8

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

9

রাজনীতির বর্তমানে বিভাজন নয়, প্রয়োজন আস্থার পুনর্গঠন

10

মানুষ গড়ার শিক্ষা: ফলাফলের সঙ্গে মানবিকতার সমন্বয়-মোহাম্মদ ও

11

সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক শওকত মাহমুদকে গ্রেফতার দেখানো

12

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

13

ফকির বাজার আইরা ভাঙ্গা ব্রিজে অভিযান: ৫১৮ পিস ইয়াবাসহ মাদক ব

14

পৌর মেয়র পদে হারুন অর রশিদ শিকদারের প্রার্থিতা ঘোষণা

15

আওয়ামী লীগ নিয়ে মাহফুজ-আসিফ বিতর্ক, সামাজিক যোগাযোগমাধ্যমে ব

16

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ভারতীয় মাদকসহ যুবক গ্রেফতার

17

ফরিদপুর ডায়াবেটিসক নির্বাচনে যুগ্ম সাধারণ সম্পাদক প্রার্থী এ

18

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

19

সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বিরুদ্ধে সাংগঠনিক হস্তক্ষেপ ও দু

20