ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সৈদেরগাঁও গ্রামে হযরত মাওলানা সৈয়দ রাশিদ আলী (রহ.) এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বাদ আছর প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী ও ছাহেব বাড়ির সৈয়দ পরিবারবর্গের উদ্যোগে এ ধর্মীয় ও মানবিক শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ পরিবারের সন্তান, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগের সাবেক অধ্যাপক ও সিলেট আই হসপিটালের পরিচালক প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী।
এ সময় উপস্থিত ছিলেন সৈয়দ মউসুফ আলী, সৈয়দ মোর্শেদ আলী, সৈয়দ মুঈদ আলী, সৈয়দ মাজেদ আলী, সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু, পশ্চিমপাড়া জামে মসজিদের ইমাম আব্দুর রহমান, নতুনপাড়া জামে মসজিদের ইমাম আবুল হাসনাত, পূর্বপাড়া জামে মসজিদের ইমাম আলী হোসেন বাশার ও মোয়াজ্জেম সৈয়দ শাহনুর।
এছাড়াও উপস্থিত ছিলেন সিংচাপইড় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মনসুর আলী, প্রবীণ মুরুব্বি সৈয়দ রইছ আলী, কাজী মাস্টার এনামুল হক, শেখ আলকাব আলী, মাহমুদ আলী তালুকদার, আজাদ মিয়া, সৈয়দ জমির উদ্দিন, সৈয়দ শামসুল ইসলাম কয়েছ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মিজানুর রহমান, সাংবাদিক উজ্জীবক সুজন তালুকদার, নুর আহমদ, সেন্টু মিয়া, কামাল, আবুল বশর, কাজী আব্দুল কাহার, সৈয়দ সালেহ আহমদ, সৈয়দ সুয়েব আহমদ, সৈয়দ মাহফুজুর রশিদ তালহা, মনির উদ্দিন, সৈয়দ কাওছার আহমদ, সৈয়দ রহিম উদ্দিন, আকিক আলী, আতিক আলী, শেখ কাওসার আহমদ, সায়মন আহমদ ও মো. সামজদ আলী, মিলন মিয়া, রাজিব, নেছার, সৈয়দ জিলানীসহ সৈয়দ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব ও এলাকাবাসী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রফেসর ডা. সৈয়দ মারুফ আলী বলেন, সৈয়দ পরিবারবর্গের উদ্যোগে এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ প্রতিষ্ঠানের উন্নয়ন ও কার্যক্রম এগিয়ে নিতে সর্বক্ষেত্রে তাঁর সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।
স্থানীয় পর্যায়ে এতিম শিশুদের আশ্রয়, ধর্মীয় শিক্ষা ও পবিত্র কোরআন হিফজের সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সৈদেরগাঁও গ্রামের সকল মরহুমের রুহের মাগফিরাত এবং এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উন্নতি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সৈয়দ মাওলানা মোন্তাসির আলী শিমু।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

1

সিংড়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

2

গোমতীর পানিতে তলিয়ে বিস্তীর্ণ সবজিক্ষেত, ক্ষতির মুখে হাজারো

3

ছাতকে পুলিশের হেফাজত থেকে ছেড়ে দেয়া হয়েছে হাজী স্বপন-কে

4

প্রাণনাশের হুমকি পেয়েছিলেন এই তারকারাও

5

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে লাখো মানুষের জশনে জুলুস

6

নরসিংদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধ মহিলাকে কুপিয়ে হত্যা গ্রে

7

ছাতকে ফোরলেন সড়ক নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কলিম উদ্দিন আহ

8

আমেরিকায় ট্যাক্সি চালান, কখনো কাজ করেন ফাস্টফুডের দোকানে অন্

9

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে ময়লা-আবর্জনার স্তূপ,

10

নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

11

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

12

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

13

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

14

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচি

15

সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ এসআই নির্বাচিত দোয়ারাবাজার থানার আব্দু

16

সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ

17

নিউইয়র্কের ট্যাক্সির স্টিয়ারিং থেকে কুমিল্লার শিক্ষার আলো

18

ছাতক উপজেলা নাগরিক তথ্য অধিকার ফোরামের কমিটি অনুমোদন

19

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

20