ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ছাতকের মো. মাজহারুজ্জামান খাঁন

সেলিম মাহবুব, ছাতকঃ
সিলেটের লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির নবগঠিত কার্যকরী কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ছাতকের কৃতি সন্তান মো. মাজহারুজ্জামান খাঁন।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে  এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে লিডিং ইউনিভার্সিটি পাবলিক হেলথ সোসাইটির স্টিয়ারিং কমিটির অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 লিডিং ইউনিভার্সিটির সম্মানিত উপাচার্য প্রোফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মো. মাজহারুজ্জামান খাঁনকে প্রেসিডেন্ট এবং মারুফ হোসেন মো. ফরহাদ কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন সোসাইটির অ্যাডভাইজার ও লিডিং ইউনিভার্সিটির পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. হালিমা বেগম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাই। 
এছাড়াও উপস্থিত ছিলেন পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান ডা. আব্দুল মজিদ মিয়া, সহকারী অধ্যাপক ও সোসাইটির কো-অ্যাডভাইজার ড. রাশিদুল হাসান, প্রফেসর ড. ইকবাল আহমেদ চৌধুরীসহ পাবলিক হেলথ বিভাগের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা।
উল্লেখ্য, মো. মাজহারুজ্জামান খাঁন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের  সাবেক বিভাগীয় উপ-প্রধান এবং উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ, ছাতক উপজেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে জাতীয় শিক্ষক দিবস পালন করা হয়েছে

1

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

2

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

3

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

4

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

5

ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটলেন স্ত্রী

6

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

7

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী

8

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনম

9

সংবাদ শুধু প্রকাশ নয়, সত্য উদ্ঘাটন ও জবাবদিহি নিশ্চিত করার

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

12

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহ

13

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

14

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

15

সিংড়ায় জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

16

ছাতকে আল-মতিন সুপার হোস্টেল উদ্বোধন হয়েছে

17

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন---কলিম

18

কুমিল্লায় অটোরিকশা ছিনতাইয়ে চালক হত্যা ‘সিরিয়াল কিলার’ মানিক

19

ফরিদপুরে বাসচাপায় নিহত ৫ আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়ত

20