ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ফরিদপুরে ‘মিট দ্য ডিসি’

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুরের মধুখালী উপজেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে ‘মিট দ্য ডিসি’ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে উপজেলার ৭১ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে মধুখালী উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল আওয়াল আকনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুরের উপপরিচালক শিরিন আক্তার, মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকদেব রায়সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপজেলার ৫৩টি উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধান শিক্ষক, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম বলেন, এসএসসিতে জিপিএ-৫ অর্জন শিক্ষার্থীদের জীবনের প্রথম ধাপের একটি বড় সাফল্য। তবে সামনে আরও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে। এইচএসসি পর্যায়ে ভালো ফলাফল অর্জনের জন্য শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে।
তিনি আরও বলেন, শুধু ভালো ফলাফল করলেই হবে না, শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের প্রতি দায়িত্ববোধ, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধকে জীবনের অংশ করে নিতে হবে।
জেলা প্রশাসক শিক্ষার্থীদের বড় স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে বলেন, প্রত্যেকের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। সেই লক্ষ্য অর্জনে সময়ের সঠিক ব্যবহার, মেধা ও পরিশ্রমের মাধ্যমে নিজেদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।
পরে জিপিএ-৫ প্রাপ্ত ৭১ শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক, কাজী নজরুল ইসলামের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘সঞ্চিতা’ এবং একটি করে বৃক্ষের চারা তুলে দেওয়া হয়।
এ সময় শিক্ষার্থীরা জেলা প্রশাসকের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা ও বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

1

মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে মন্ত্রী, সংসদ সদস্য

2

ছাতকে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার গ্রেফতার-৭

3

সিংড়ায় ৫৮৭০ কৃষকের হাতে কৃষি প্রণোদনা, বিতরণ হলো ধানের বীজ,

4

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

5

গেন্ডারিয়ায় হিরোইন ও দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা টেপা ফারুক

6

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

7

বদলে যাওয়া ক্যাম্পাস

8

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

9

চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের

10

শিক্ষাপ্রতিষ্ঠানে ‘গোপন রাজনীতি’ নিষিদ্ধের দাবি জানাল ছাত্রদ

11

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

12

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

13

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

14

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

15

হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্র

16

জিহ্বা যখন মারণাস্ত্র, ‘প্রার্থনা’ তখন অর্থহীন - অধ্যাপক ড.

17

ছাতকের পাগল হাসান চত্বরে হাজী কাঁচা মিয়া প্যালেসে বনফুলের নত

18

পালংখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন মেম্বারকে

19

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

20