ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি

মোঃমাহফুজুর রহমান বিপ্লব  
ফরিদপুর সদরের নর্থ চ্যানেল ইউনিয়নের কৃষকদের মাঝে  জেলা প্রশাসকের দিনব্যাপী উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২ জুলাই) বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচিতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন জায়গায় উন্নয়ন ও জনসচেতনতামূলক কর্মসূচিতে সোলার প্যানেলচালিত সেচ কার্যক্রম ও সোলারচালিত বিভিন্ন স্থাপনা, কৃষক বীজাগার ও বীজ বিনিময় কেন্দ্র পরিদর্শন সহ স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন।

এছাড়াও  তিনি কম্পোস্ট উৎপাদন ও কুমড়া বড়ি তৈরির কার্যক্রম, স্থানীয় উদ্যোক্তাদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং তাদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
তিনি ইউনিয়নের নটখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রম পরিদর্শন সহ, কৃষক, শিক্ষার্থী ও উদ্যোক্তাদের মাঝে গাছের চারা, অনুদানের চেক ও সোলার প্যানেল বিতরণ, বৃক্ষরোপণ ও  অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বস্ত্র বিতরণ করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসার ‌ মিশকাতুল জান্নাত রাবেয়ার সভাপতিত্বে ইউনিয়নের ‌ইউসুফ আলী মোহনমিয়া উচ্চ বিদ্যালয়ে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের নিয়ে এক সমাবেশের আয়োজন করা হয়।
উক্ত সমাবেশে বক্তব্যরা, সমাজ থেকে মাদক, বাল্যবিবাহ ও অন্যান্য সামাজিক অপরাধ নির্মূলে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি  কৃষি উন্নয়ন, শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।
উক্ত অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

সামাজিক যোগাযোগমাধ্যম: তথ্যের স্বাধীনতা নাকি গুজবের কারখানা?

3

তেজগাঁও ও মতিঝিল বিভাগের পৃথক অভিযানে গ্রেফতার: ১৪১

4

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

5

রপ্তানি আয়ের ৬৬ কোটি ডলার নিয়ে রহস্য, তদন্তে চার সংস্থা

6

নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য

7

ফরিদপুরে ইসলামিক ফাউন্ডেশনের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অন

8

ছাতকে থানা পুলিশের অভিযানে দুই আসামি গ্রেফতার

9

ছাতকে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও

10

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন

11

ফরিদপুরে অভিযানে ৪ হাসপাতাল ও ১ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

12

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭৯ জন আটক

13

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশ

14

আইন, সমাজসেবা ও মানবিকতায় অবদান—বাসাস অ্যাওয়ার্ডে বিশেষ সম্ম

15

রামপুরা বনশ্রীর নয়া আতঙ্ক পিচ্ছি আলামীন,টর্চার সেলে করেন ব‍্

16

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

17

সরকারি নিবন্ধন পেলো কক্সবাজার ফিল্ম সোসাইটি

18

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

19

৯ লাখ টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ, চারজনের বিরুদ্ধে প্রতারণা

20