ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইসলামিক ক্যালিওগ্রাফিতে ড.সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল মাইজভান্ডারী।

মোঃ শাহজাহান বাশার

ইসলামিক ক্যালিওগ্রাফি শুধু একটি শিল্পকলা নয়; পবিত্র কোরআনের বাণীকে দৃশ্যমান সৌন্দর্যে ফুটিয়ে তোলার মাধ্যমে মহান আল্লাহর প্রতি গভীর ভালোবাসা, অনুরাগ ও আত্মিক অনুভূতির প্রকাশ ঘটানো সম্ভব বলে মন্তব্য করেছেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন শাহসুফি ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী ওয়াল হোসাইনী মাইজভান্ডারী।

বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী অডিটোরিয়ামে আয়োজিত ইসলামিক ক্যালিওগ্রাফি প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠান ও প্রদর্শনী পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

প্রদর্শনী ঘুরে দেখে বিভিন্ন শিল্পকর্মের প্রশংসা করে ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমেদ আল হাসানী মাইজভান্ডারী বলেন, ইসলামি শিল্প ও ক্যালিওগ্রাফি চর্চা তরুণ প্রজন্মকে দেশের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য ও আধ্যাত্মিক সৌন্দর্যের সঙ্গে পরিচিত ও আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সুকুমার শিল্পকলার বিকাশ সমাজে ভ্রাতৃত্ব, শান্তি ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সহায়ক হবে।

তিনি আরও বলেন, ক্যালিওগ্রাফি চর্চার মাধ্যমে ধর্মীয় ভাবধারা ও নান্দনিকতার একটি সুন্দর সমন্বয় ঘটছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও নৈতিক চর্চায় সম্পৃক্ত করতে ইসলামিক ক্যালিওগ্রাফির ভূমিকা আরও বিস্তৃত করা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের উপদেষ্টা ও বিশিষ্ট ক্যালিওগ্রাফার শিল্পী সাইফুল্লাহ সাফা এবং ইসলামিক কালচারাল অর্গানাইজেশনের আহ্বায়ক ও ক্যালিওগ্রাফার শিল্পী মোহাম্মদ ইসমাইল হোসেন।

এ ছাড়া অনুষ্ঠানে ইসলামিক কালচারাল অর্গানাইজেশন ও মইনীয়া ক্যালিওগ্রাফি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের লেখক, গবেষক এবং তরুণ চিত্রশিল্পীরা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে বক্তারা দেশীয় ক্যালিওগ্রাফি শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে এ শিল্পের সঙ্গে যুক্ত তরুণ ক্যালিওগ্রাফারদের সরকারি ও বেসরকারিভাবে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ

1

দিনমজুর থেকে কোটিপতি ‘মাছ খলিল’—বারেশ্বরে মাদক কারবারের অভিয

2

গোপালগঞ্জে মাদ্রাসা শিশু ছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা অ

3

বদলে যাওয়া ক্যাম্পাস

4

নরসিংদীতে অসহায় মালা আক্তারের পাশে জেলা প্রশাসন

5

ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পর

6

সুনামগঞ্জে ৪৫০০ গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

7

স্মরণে মতিন খসরু আইন, রাজনীতি ও ন্যায়বোধে উজ্জ্বল এক মানুষের

8

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ অস্থায়ী রাষ্ট্রপতির দায়

9

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

10

ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান

11

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে:

12

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

13

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

14

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

15

সাতক্ষীরার কালিগঞ্জের শাহীনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

16

কালীগঞ্জে মরহুম সাইফুল ইসলাম আল মাইজভান্ডারীর স্মরণে মিলাদ ও

17

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

18

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

19

কুমিল্লায় ওয়ার্ল্ড মিডিয়া প্রেস ক্লাবের সহসভাপতি নির্বাচিত হ

20