ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকের খারাই সড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

সেলিম মাহবুব, ছাতকঃ
ছাতকে জাউয়াবাজার   ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশ থেকে  এক অজ্ঞাতনামা  ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৭ টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে থানা ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন।
সংবাদ পেয়ে জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সহ জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মিরাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। 
পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া ব্যক্তি আনুমানিক ৪৫ বছর বয়সী একজন অজ্ঞাতনামা  পুরুষ। 
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ১৪ জুলাই দিবাগত রাতের কোনো এক সময়ে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। 
তবে ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

1

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

2

ছাতকে গরু ক্রয়ের এক লক্ষ টাকা, মোবাইল ছিনতাই* ছিনতাইর শিকার

3

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

4

ফরিদপুরে নৈশ বিদ্যালয় ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন।

5

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: ২২ জন গ্রেপ্তার, দেশীয় অস্ত্

6

বালিয়াডাঙ্গীতে মাদকসহ ইউপি সদস্য আটক।

7

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

8

নরসিংদীর শিবপুরে মাসব্যাপী শিল্প ও পণ্য মেলার উদ্বোধন

9

ময়নামতির ঐতিহাসিক মসজিদ রক্ষায় মোশাররফ হোসেন খান চৌধুরী র আব

10

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ২১তম বাৎসরিক অধিনায়ক সম্মে

11

ছাতকে অবৈধ বালু উত্তোলনের দায়ে!! ১৫ জনের বিরুদ্ধে মামলা

12

বন্যাকবলিত মানুষের পাশে মানবতার হাত বাড়াল সৈয়দ মইনুদ্দীন আ

13

চলনবিলে নৌকা বাইচ–২০২৬: স্থান পরিদর্শনে নাটোরের ডিসি

14

ওসি কামরুলের দূরদর্শী নেতৃত্বে শাহজালালে পুলিশের অভিযান, আটক

15

আনুজানি গ্রামে শোকের ছায়া নেমে এসেছে

16

চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের

17

অবিবেচনাপ্রসূতভাবে ভ্যাটের হার বাড়ানো হয়েছে: দেবপ্রিয়

18

সিংড়ায় বিনামূল্যে চোখের চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

19

ফরিদপুরে নজরুল বর্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সাংস্কৃতিক প্

20