আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি:
নরসিংদী জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে সদর থানা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২২ জনকে গ্রেপ্তার করেছে কিউআরটি (QRT) টিম। গত ৭ অক্টোবর পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২২ জনের মধ্যে ১৬ জনকে ৩৪/১৫১ ধারায় চালানযোগ্য হিসেবে আটক করা হয়েছে। এছাড়া ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৪ জন, মাদক মামলায় ১ জন এবং জিআর ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করে। উদ্ধার হওয়া আলামতের মধ্যে রয়েছে—২টি চাপাতি, ১টি লোহার রড, ১টি ব্লেড এবং ৫০ লিটার বাংলা মদ।
নরসিংদী জেলা পুলিশ জানিয়েছে, অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধমুক্ত ও নিরাপদ নরসিংদী গড়ে তুলতে জেলা পুলিশের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য করুন