ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড মনোনীত

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব। 
ফরিদপুরের প্রতিবন্ধী অধিকারকর্মী,সমাজ সংগঠক ও উদ্যোক্তা বিপ্লব কুমার মালো বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-
এর জন্য মনোনীত হয়েছেন।
বিপ্লব মালো দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা, দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে কাজ করে আসছেন। তাঁর উদ্যোগে ২০১২ সালে প্রতিষ্ঠিত গ্রাম উন্নয়ন সংস্থা (ভি.ডি.ও) বর্তমানে ৭৮২ জন প্রতিবন্ধী ব্যক্তির একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। তার নেতৃত্বে অসংখ্য প্রতিবন্ধী ব্যক্তি ক্ষুদ্রঋণ, কারিগরি প্রশিক্ষণ, তথ্যপ্রযুক্তি শিক্ষা, আত্মকর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তা পেয়ে স্বনির্ভর জীবন গড়ে তুলেছেন। ফরিদপুরে প্রতিষ্ঠিত প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হয়েছে।
তিনি সেন্টার ফর সার্ভিসেস অ্যান্ড ইনফরমেশন অন ডিসঅ্যাবিলিটি (সিএসআইডি), বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল, সমাজসেবা অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় আইটি প্রশিক্ষণ, জীবিকায়ন, উদ্যোক্তা উন্নয়ন এবং অধিকারভিত্তিক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এই সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ বিপ্লব কুমার মালো ২০১৪ সালে যুব উন্নয়ন পদক এবং ২০১৬ সালে মাদার তেরেসা পদক লাভ করেন।

বি-স্ক্যান চেঞ্জমেকার অ্যাওয়ার্ড ২০২৬-এ মনোনয়ন পাওয়ার পর বিপ্লব মালো বলেন, এই মনোনয়ন শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, অন্তর্ভুক্তি ও মর্যাদা প্রতিষ্ঠার দীর্ঘদিনের কাজের একটি স্বীকৃতি। তিনি সকলের ভালোবাসা, দোয়া ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভোট দিয়ে তাঁকে সমর্থনের আহ্বান জানান।
তিনি জানান, আগামী ২৪ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে ভোট দেওয়া যাবে। তাঁর ভাষায়, “আপনাদের একটি ভোট আমাকে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমতা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরও দৃঢ়ভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মা-বাবার পরিত্যক্ত বিশেষ চাহিদাসম্পন্ন শিশু সোহানার পাশে দাঁ

1

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

2

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার;

3

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

4

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহ

5

দাম বাড়ার একদিন পরই কমল সোনার দাম, ভরি কত ?

6

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল সভাপতিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা

7

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

8

উচ্চ বেতনের চাকরির প্রলোভনে নারী পাচারের চক্রের মূলহোতাকে গ্

9

সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট

10

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

11

কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে: এমপি জসিম

12

নরসিংদীর শিবপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন

13

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ

14

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার

15

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

16

বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার: তিন

17

ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী অপি

18

ট্রাম্প ওয়াশিংটনে পৌঁছেছেন, প্রথম দিনেই সই করবেন রেকর্ডসংখ্য

19

কুমিল্লা চান্দিনার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস

20