ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

আড়ায় ওড়না ঝুলিয়ে শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টা, ভিডিও ছড়িয়ে পড়ার পর মা আটক

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
ফরিদপুরের নগরকান্দায় ঘরের বাঁশের আড়ায় ওড়না ঝুলিয়ে নিজের শিশুসন্তানকে ফাঁস দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে এক নারীর বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ওই নারীকে আটক করেছে পুলিশ। একই সঙ্গে তাঁর দুই সন্তানকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম থেকে বিথী আক্তার (৩০) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মালদ্বীপপ্রবাসী আব্বাস আলীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় শিশুকে ফাঁস দেওয়ার চেষ্টার ৫৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নজরে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর পুলিশ বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে। একপর্যায়ে ভিডিওটির স্থান রামনগর ইউনিয়নের রাধানগর গ্রাম বলে শনাক্ত করা হয়। পরে শিশুটির ফুফু রনি বেগমও থানায় ফোন করে ঘটনাটি জানান।
ওসি বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিথী আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে। তাঁর দুই সন্তানকেও নিরাপত্তার জন্য পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
পুলিশের জিজ্ঞাসাবাদে বিথী আক্তার ঘটনার কারণ সম্পর্কে একটি বক্তব্য দিয়েছেন বলে জানান ওসি। তাঁর ভাষ্য অনুযায়ী, তাঁর স্বামী আব্বাস আলী প্রায় আট বছর ধরে মালদ্বীপে অবস্থান করছেন এবং দেশে আসেন না। স্বামীকে ওই ঘটনা জানাতে ভিডিওটি ধারণ করেছিলেন বলে তিনি দাবি করেছেন।
তবে ঘটনার প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো বিষয় রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে যুক্তরাজ্য প্রবাসী ক্রীড়ানুরাগী, ক্রীড়াসংগঠক রাজ্জাককে

1

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

2

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

3

নৌকা নিয়ে চা বিক্রি করা বাবার স্বপ্নপূরণ: ৭৫ লাখ টাকার স্কলা

4

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

5

ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার

6

সিংড়ায় পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ নিধনের অভিযোগ

7

সিংড়ায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর

8

নরসিংদীর ইউনিয়ন পরিষদের নবনির্মিত মসজিদ উদ্বোধন করেন নির্ব

9

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

10

সিংড়ায় সেলাই মেশিন,টিউবওয়েল ও অনুদানের চেক বিতরণ করলেন এমপি

11

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

12

ছাতকে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান, মোবাইল কোর্টে ৬ জনের স

13

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক

14

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

15

ছাতক-সিলেট রেললাইন নির্মাণ প্রকল্প ২০২৭ সালের জুন পর্যন্ত মে

16

ছাতকে জনকল্যাণ সোসাইটির ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

17

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

18

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

19

ছাতকে এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহ

20