ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার: তিন

নিজস্ব প্রতিবেদকঃ রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার পল্টন মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-রবিউল ইসলাম (৪০) মো. আজাদ (৩০) ও মো. রাজন (৩৪)।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, রাজধানীতে ছিনতাই, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধে ব্যবহৃত ধারালো অস্ত্রের অবাধ বিক্রি রোধে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যা আনুমানিক ০৬:২০ ঘটিকায় বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট-সংলগ্ন লিংক রোডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের মোট ৪৬৪টি ধারালো অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়। 
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে চাপাতি, বড় ছুরি, সুইচ গিয়ার চাকু, কমব্যাট নাইফ, ইলেকট্রিক শক গান, চাইনিজ কুড়াল, ব্যাটন স্টিক এবং আসল আগ্নেয়াস্ত্রের আদলে তৈরি খেলনা পিস্তল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম রাজধানীর বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের কাছে বিক্রির উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অপরাধ দমনে এবং অবৈধ অস্ত্রের সরবরাহ বন্ধে ডিএমপির এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

1

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

2

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

3

শ্রেয়াস গোল্ডেন এ প্লাস পেয়ে প্রকৌশলী হতে আগ্রহী

4

আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত

7

বিমানবন্দরে বড় অভিযানে বিদেশি সিগারেট স্বর্ণালংকার মদসহ ২ কো

8

ছাতকের সৈদেরগাঁও সড়ক উন্নয়ন ও বিদ্যালয়ের শিক্ষক সংকট নিরসনের

9

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

10

ছাতকে সরকারি খাস ভূমি দখলের চেষ্টার অভিযোগ, ইউএনওর কাছে লিখি

11

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

12

পরিত্যক্ত জমি থেকে জনপদ, ব্রাহ্মণপাড়ায় ‘কলেজপাড়া’র গল্প

13

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের নির্বাচনী উঠান বৈঠক

14

ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের বৃক্ষরোপন

15

ছাতকে মিছিল দিতে গিয়ে জনতার হাতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দু

16

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

17

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

18

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

19

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

20