ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

দৈনিক ঢাকা বার্তা২৪-এর বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন সাংবাদিক মোঃ শাহজাহান বাশার

নিজস্ব প্রতিবেদক | ঢাকা
দৈনিক ঢাকা বার্তা২৪-এর চেয়ারম্যান আব্দুর রহিম খান এবং সম্পাদক মোঃ মাসুদ হোসাইন পত্রিকাটির বার্তা সম্পাদক (News Editor) হিসেবে সাংবাদিক ও কলামিস্ট মোঃ শাহজাহান বাশার-কে দায়িত্ব প্রদান করেছেন।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, সংবাদ সম্পাদনায় দক্ষতা এবং গণমাধ্যমে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি দৈনিক ঢাকা বার্তা২৪-কে আরও বস্তুনিষ্ঠ, তথ্যনির্ভর ও পাঠকবান্ধব সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
সাংবাদিকতা ও প্রকাশনা অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বর্তমানে তিনি দৈনিক জনতার মতামত-এর সম্পাদক ও প্রকাশক, সময় এডিশন-এর প্রকাশক, দৈনিক জনতার খবর-এর সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক সরোজমিন-এর প্রকাশক ও সিনিয়র স্টাফ রিপোর্টার, দৈনিক যুগান্তর বাংলা-এর কার্যনির্বাহী সম্পাদক ও সিনিয়র স্টাফ রিপোর্টার, মানবাধিকার প্রতিদিন ও anb24.net-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এবং দৈনিক ক্রাইম দৃষ্টি নিউজ-এর সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি এর আগে দৈনিক আওয়ার বাংলাদেশ এবং দৈনিক নিউজ বাংলা-এ স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।
সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, মোঃ শাহজাহান বাশার একজন নীরব, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি। তারা বলেন, কর্মক্ষেত্রে তিনি সমস্যার দ্রুত সমাধান, কার্যকর সমন্বয় এবং দল পরিচালনায় দক্ষতার পরিচয় দিয়ে থাকেন। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান দৃঢ় বলেও সহকর্মীরা মন্তব্য করেন।
সাংবাদিকতা অঙ্গনের একাধিক সহকর্মীর মতে, সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই-বাছাই, বিশ্লেষণ, সম্পাদনা এবং প্রকাশনার প্রতিটি ধাপে তিনি নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করেন। একই সঙ্গে পারিবারিক, শিক্ষাজীবন ও পেশাগত দায়িত্ব সমানভাবে সামলে নেওয়ার সক্ষমতাও তাদের দৃষ্টিতে প্রশংসনীয়।
কয়েকজন অভিজ্ঞ সম্পাদকের মূল্যায়নেও মোঃ শাহজাহান বাশার একজন দায়িত্বশীল ও শেখার আগ্রহসম্পন্ন সাংবাদিক হিসেবে পরিচিত। তাদের মতে, সংবাদ প্রস্তুতির প্রতিটি ধাপে তার মনোযোগ, তথ্য বিশ্লেষণের দক্ষতা এবং সম্পাদনাগত অভিজ্ঞতা তাকে আরও কার্যকরভাবে কাজ করতে সহায়তা করে। তারা আশা প্রকাশ করেন, উপযুক্ত সুযোগ ও সহযোগিতা পেলে তিনি ভবিষ্যতে জাতীয় গণমাধ্যমে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।
সাংবাদিকতা, লজিস্টিক্স ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতার সমন্বয়ে মোঃ শাহজাহান বাশার ইতোমধ্যে একটি স্বতন্ত্র পেশাগত পরিচিতি গড়ে তুলেছেন বলে সংশ্লিষ্টদের অভিমত। নতুন দায়িত্ব পালনের মাধ্যমে দৈনিক ঢাকা বার্তা২৪-এর সংবাদ পরিবেশনে নতুন গতি ও মানোন্নয়ন আসবে বলেও তারা প্রত্যাশা ব্যক্ত করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃহত্তর খুলনার প্রথম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান সরকারি ব্রজলাল কল

1

বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার: তিন

2

ফরিদপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন

3

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

4

ছাতকে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

5

"নরসিংদী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

6

টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৪ লাখ ৪০ হাজার ইয়াবা উদ্ধার

7

সিংড়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

8

সিংড়ায় গুটিয়া মহিষমারী সপ্রা বিদ্যালয়ের নবগঠিত কমিটির পরিচিত

9

ছাতকে রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় এমপি মিলনের হুঁশিয়ারি

10

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

11

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

12

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি'র বার্ষিক পরিদর্শন

13

ছাত‌কে ৩ জন সংবাদকমীর বিরু‌দ্ধে থানায় চাঁদাবাজির লিখিত অভিয

14

নরসিংদীর শিবপুরে ৩ মাদক ব্যাবসায়ী গ্ৰেফতার

15

ফরিদপুরে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন দিল ব

16

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

17

রাকিবুলের রহস্যজনক মৃত্যু: পরিবারের দাবি পরিকল্পিত হত্যা

18

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পু

19

বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর

20