ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উদ্দিন আহমেদ

সেলিম মাহবুব,ছাতকঃআসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে এলাকায় প্রচার - প্রচারণা চালিয়ে  যাচ্ছেন সামছ উদ্দিন আহমেদ। তিনি ইউনিয়নের ১নং ওয়ার্ডের ছোট কেজাউরা গ্রামের এক ঐতিহ্যবাহী পরিবারের সন্তান  ও চরমহল্লা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি। 
সামছ উদ্দিন আহমেদ একজন ব্যবসায়ী ও সমাজ সচেতন নাগরিক। সামাজিক অঙ্গনে সততা ও  সাহসিকতার সঙ্গে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন তিনি। এলাকার উন্নয়ন ও অগ্রগতি নিয়ে তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ ভুমিকা।
একজন স্বক্রিয় রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সালিশ ব্যাক্তিত্ব হিসাবে এলাকার তার ব্যাপক পরিচিতি রয়েছে। সাধারণ মানুষের সকল ভালো কাজ ও সমস্যা সমাধানে সর্বাগ্রে তিনি এগিয়ে আসেন।
চরমহল্লা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের একাধিক ভোটাররা  জানান, ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে সমাজসেবক, শিক্ষানুরাগী  ও  সালিশ ব্যক্তিত্ব সামছ উদ্দিন আহমেদ চেয়ারম্যান পদে প্রার্থী হলে ইউনিয়নবাসীর জন্য ভালো হবে। 
তাঁর নেতৃত্বে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ এর কার্যক্রম প্রতিষ্ঠিত হবে বলে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের  লোকজন আশাবাদী। 
তিনি নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা,স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে গতি আসবে বলে জানিয়েছেন ভোটাররা। যুব সমাজের কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত হবে এবং কৃষক, শ্রমিক ও প্রবাসী পরিবারের স্বার্থ সুরক্ষিত থাকবে। চরমহল্লা ইউনিয়নের উন্নয়ন, স্বচ্ছতা ও সুশাসনের প্রত্যাশা নিয়ে  জনগণের পক্ষ থেকে  চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে তাঁকে আহ্বানও জানিয়েছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা। 
সামছ উদ্দিন আহমেদ নির্বাচনের ব্যাপারে বলেন, ইউনিয়নের সাধারণ লোকজন তাঁকে নির্বাচন করতে বলেছেন।  তিনি  ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা পেলে ইউনিয়ন পরিষদের নির্বাচন করতে তিনি আগ্রহী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

1

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্

2

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র‍্যালি অনুষ্ঠি

3

কুমিল্লার কৃতী সন্তান হাবিবুল হক: ন্যায়বিচার ও মানবিকতার দর

4

হামাস জিম্মিদের তালিকা না দেওয়া পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর হ

5

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

6

নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্র

7

শোভাযাত্রা ও পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে সিংড়ায় মৎস্য পক্ষের

8

সমাজ আছে, মানুষ আছে—শুধু কোথায় যেন হারিয়ে গেছে মানবিকতা?

9

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

10

ছাতক পৌরসভার উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন--পৌর

11

সিংড়ায় জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াত

12

নব্বইয়ের সেই দিনগুলোতে ফিরে যাওয়া;আক্কাস আল মাহমুদ হৃদয়'র বি

13

ছাতকে ভারতীয় শাড়ি ভর্তি সিএনজি এবং আটক করেছে পুলিশ দুইজনকে

14

সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে আলোচনা সভা ও দোয়া মা

15

পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফে

16

ডপলার রিসার্চের জরিপে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সন্তু

17

সিংড়ায় অভিযানে ২৬১ বস্তা সার জব্দ, ৮০ হাজার টাকা জরিমানা

18

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

19

রাঙ্গামাটির মারিশ্যা সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল,

20