ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

নদীবিধৌত চরাঞ্চলের খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব , 
নদীবিধৌত চরাঞ্চলের প্রান্তিক খামারিদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফরিদপুর সদরে সুফলভোগী খামারিদের মাঝে বকনা গাভী বিতরণ করা হয়েছে।
আজ (২৭ জুলুই) সোমবার দুপুরে শহরতলীর টেপাখোলা প্রাণীসম্পদ অফিসে
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালেে আয়োজনে ৭ জেলার সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় থাকা সুফলভোগী খামারিদের মাঝে এই বিতরণী অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় থাকা মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদীবিধৌত চরাঞ্চলের নির্বাচিত খামারিরা এ সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন ডা. মো. আব্দুর রহিম, প্রকল্প পরিচালক, ৭ জেলায় সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প। সভাপতিত্ব করেন ডা. এ কে এম আসাদুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ফরিদপুর।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে প্রাণিসম্পদ খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের এ ধরনের সহায়তা কর্মসূচি খামারিদের আয় বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখবে। সরকারের প্রাণিসম্পদ উন্নয়ন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক খামারিদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। বকনা গাভী বিতরণের ফলে উপকারভোগীরা নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার সুযোগ পাবেন এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি ডা. মো. আব্দুর রহিম বলেন, সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে চরাঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক খামারিদের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। বকনা গাভী বিতরণের পাশাপাশি খামারিদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তাও প্রদান করা হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ কে এম আসাদুজ্জামান বলেন, সঠিক পরিচর্যা ও নিয়মিত ভেটেরিনারি সেবা নিশ্চিত করা গেলে এ সহায়তা খামারিদের জন্য দীর্ঘমেয়াদি সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠান শেষে নির্বাচিত সুফলভোগী খামারিদের হাতে বকনা গাভী হস্তান্তর করা হয়। এ সময় প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং  খামারিরা উপস্থিত ছিলেন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে কৃষকদের মাঝে জেলা প্রশাসকের উন্নয়ন ও জনকল্যাণমূলক ক

1

সিংড়ায় ডাহিয়া ইউপির চেয়ারম্যান প্রার্থী প্রভাষক কামরুলের উঠ

2

রাণীশংকৈলে ডিবির অভিযানে ৬১৩ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

3

গুজবে নির্ঘুম রাত কেটেছে সাভারবাসীর

4

কারাগার নির্মাণে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

5

ছাতকে ছাহেব বাড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর

6

ছাতকে পবিত্র ঈদে মিলাদুনন্নবী উপলক্ষে বর্ণাঢ্য মুবারক র্যালি

7

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

8

কুমিল্লায় ১১১ সদস্য বিশিষ্ট সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি

9

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

10

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল

11

কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে

12

ফরিদপুর প্রতিবন্ধী অধিকারকর্মী বিপ্লব মালে বি-স্ক্যান চেঞ্জম

13

সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের নির্বাচনী উঠান বৈঠক

14

নরসিংদীর শিবপুরে পুত্র কর্তৃক পিতাকে কুপিয়ে ও জখম করে হত্যা

15

খালেদা জিয়ার চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড

16

ফরিদপুরে ৩২ কোটি টাকা ব্যয়ে চার বিদ্যালয়ে ভবন ও বন্যা আশ্রয়ক

17

ছাতক উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি'র পিতার কবর জিয়ারত করলেন

18

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

19

প্রাথমিক বৃত্তিতে উপজেলার শীর্ষে সিংড়ার বিয়াম ল্যাবরেটরী স্

20