শিরোনাম : কোম্পানীগঞ্জের মাদকের ছড়াছড়ি, পুলিশের জালে মাদকের চালান সহ আটক -২ ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, ওসি সৈয়দ মো. আলমগীর হোসেন প্রত্যাহার। অপপ্রচার ও শিষ্টাচার বহির্ভূত রাজনীতির বিরুদ্ধে ফরিদপুরে যুবদলের প্রতিবাদ মিছিল সিংড়ায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় যুবদলের শান্তি মিছিল ও সমাবেশ মানবিক বিজিবি: টেকনাফে দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীদের উদ্ধার, আহতদের হাসপাতালে প্রেরণ প্রবর্তক মোডে দেশবিরোধী অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে অবস্থান কর্মসূচি পালন। ভাত ছাড়াই ১৩ বছর, সিংড়ার স্কুলছাত্র পারভেজের ব্যতিক্রমী জীবন ছাতকে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল' প্রস্তুতির মহড়া নারী কেলেঙ্কারি ও রাষ্ট্রীয় সম্পদ বিক্রির অভিযোগে কাটগড়ায় বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ হাসনাত টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ঢাকার বার্তা
প্রকাশ : Apr 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঐতিহ্যের দাবি: বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন!

খান মেহেদী :- দক্ষিণ বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির গর্ব- বাকেরগঞ্জ জেলা পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আজ শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯:৩০ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির আয়োজন করে “বাকেরগঞ্জ জেলা পুনরুদ্ধার কমিটি”, সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠন “গর্বের বাকেরগঞ্জ”।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোজাম্মেল হোসেন মোহন এবং সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ হাওলাদার।

বক্তারা বলেন, ১৭৪১ সালে মহতি মির্যা আগা মুহম্মদ বাকের শ্রীমন্ত নদীর তীরে বাকেরগঞ্জ বন্দর ও প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ১৭৯৭ সালে তৎকালীন ভারতের গভর্নর জেনারেল স্যার জন শোর আনুষ্ঠানিকভাবে বাকেরগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করেন। দীর্ঘ প্রায় দুই শতাব্দী ধরে (১৭৯৭-১৯৯৩) বাকেরগঞ্জ একটি স্বীকৃত প্রশাসনিক ও বাণিজ্যিক অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত ছিল।

তারা আরও উল্লেখ করেন, ১৮০১ সালের ভূমিকম্পের ফলে নদীর গতিপথ পরিবর্তিত হওয়ায় জেলা সদর বর্তমান বরিশালে স্থানান্তর করা হলেও বাকেরগঞ্জ জেলার নাম ও মর্যাদা বহাল ছিল।

বক্তারা অভিযোগ করেন, ১৯৯৩ সালের ১ জানুয়ারি একটি অস্বচ্ছ প্রক্রিয়ায় বাকেরগঞ্জ জেলার নাম বিলুপ্ত করা হয় এবং এটিকে উপজেলায় রূপান্তর করা হয়। তারা দাবি করেন, সরকারি বিধি অনুযায়ী নিকার কমিটির অনুমোদন ছাড়াই এই পরিবর্তন করা হয়েছে এবং এ সংক্রান্ত কোনো প্রজ্ঞাপনও প্রকাশ করা হয়নি, যা অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন- বাকেরগঞ্জ কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক খান, দপ্তর সম্পাদক রুহুল আমিন খান দুলাল, গর্বের বাকেরগঞ্জের জ্যৈষ্ঠ সহ সভাপতি অ্যাডভোকেট শামসুল আরেফিন, জ্যৈষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মিজানুর রহমান মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন মোল্লা, সম্পাদক প্রকৌশলী গোলাম কাওসার, নুরুল ইসলাম সাকিব, মোঃ রবিউল ইসলাম, মানিক সিকদার জয়, সহ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ইমরান হোসেন কামাল, প্রকৌশলী মাসুদ খান, কার্যকরী সদস্য বিক্রম চন্দ্র, মোঃ সোহেল রানা, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জলিলুর রহমান, মিরাজ সিকদার, মোঃ হুমায়ুন হাওলাদার, গাজীপুর জেলা শাখার সম্পাদক ইমরান হোসেন এবং উপজেলা শাখার সমন্বয়ক মোঃ আফজাল হোসেন গাজীসহ অনেকে।

মানববন্ধনে বক্তারা দ্রুত বাকেরগঞ্জ জেলার ঐতিহাসিক স্বীকৃতি পুনর্বহালের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

1

ব্রাহ্মণপাড়া উপজেলা সমিতি ঢাকার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠ

2

গার্ড অব অনারে মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজে

3

টেকনাফের বাহারছড়ায় সন্ত্রাসী গ্রুপপ্রধানের নির্যাতনে স্ত্রীর

4

শবে কদর: রহমত, মাগফিরাত ও নাজাতের রাত-ফেরেশতাদের অবতরণ ও তাক

5

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

6

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক পদে আলোচনার কেন্দ্

7

মাদকের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা চান এমপি মিলন

8

এশিয়ান টেলিভিশনের প্রতিনিধিদের চাকুরিতে পূর্ণবহালের দাবিতে ব

9

জরুরি পরিস্থিতি মোকাবিলায় সুনামগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিল

10

পায়েলকে স্যালুট দেওয়া উচিত’

11

বাকেরগঞ্জ পৌরবাসীর ভাগ্য উন্নয়নে স্বপ্নের হাতছানি দিচ্ছেন হ

12

চামড়ার বাজারে সিন্ডিকেট ভাঙতে হবে, ন্যায্য দাম নিশ্চিত করা জ

13

বিদায়ী ভাষণ সাম্য ও মানবতার চিরন্তন ঘোষণা

14

৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার আবেদন

15

রাজপথের সংগ্রামী তরুণ নেতৃত্ব সাদ্দাম হোসেন খান আপুর পক্ষ থে

16

বাকেরগঞ্জে সাংবাদিকদের সন্মানে মেয়র প্রার্থী হারুন সিকদারের

17

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

18

ফরিদপুরে রাতে ছাত্রলীগ নেতা গ্রেফতার" সকলে মৃত্যু।

19

‘বিটিভি নিউজ’র যাত্রা শুরু

20