ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 12, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকার ডিবির বিশেষ অভিযান ১,২৪৬ পিস ইয়াবাসহ ৪ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

ঢাকা প্রতিনিধি: ঢাকা জেলার আশুলিয়া ও সাভারে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ২৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এ সময় মাদক বিক্রি ও পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঢাকা জেলা পুলিশের চলমান বিশেষ মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১০ আগস্ট ২০২৬ বিকেল ও সন্ধ্যায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, প্রথম অভিযানটি চালানো হয় ওই দিন বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়া থানার দুর্গাপুর পশ্চিমচালা এলাকায়। এ সময় ৪৬ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. সালাউদ্দিন (২৬) ও মো. সাজু হোসেন (২৯)। উদ্ধার করা ইয়াবার ওজন ৪ দশমিক ৬ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৩ হাজার ৮০০ টাকা।

এরপর একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে সাভার মডেল থানার মধ্য শ্যামপুর এলাকায় পৃথক অভিযান চালানো হয়। অভিযানে ফারুক হাসান (৪০) ও মো. আলী হোসেন (৪৬) নামে আরও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট। উদ্ধারকৃত ইয়াবার ওজন ১২০ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।

দুই অভিযানে উদ্ধার করা ইয়াবার মোট মূল্য প্রায় ৩ লাখ ৭৩ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা ডিবি জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হৃদি গোল্ডেন এ প্লাস পেয়ে ইলেকট্রেরিয়াল ইঞ্জিনিয়ার হতে আগ্র

1

আইইবির ফ্যামিলি লাউঞ্জে জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনা ও প্রাণনা

2

স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের শিকার হচ্ছে জাতীয়তাবাদীর আদ

3

কলম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

4

ছাতকে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠি

5

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

6

সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

7

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা সামছ উ

8

ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে

9

সৌদি আরবের জেল থেকে দেশে ফিরে সেলুনে ‘সাড়ে ৪ হাজার’ টাকার বি

10

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

11

ছাতক পৌর শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান, মোটরসাইকেলসহ ১৪ টি

12

আত্মকেন্দ্রিকতা নয়, পরোপকারেই আধ্যাত্মিকতার সার্থকতা: সৈয়দ স

13

জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব: মেয়

14

কুমিল্লা দাউদকান্দিতে পিকআপে মিললো ১৩ হাজার ৬৮৫ ইয়াবা, গ্রেপ

15

ছাতকে চুরি-ছিনতাই,মাদক ও মারামারি বৃদ্ধি

16

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে আহত অন্তত ৫০, পা কেটে উদ্ধার ট্

17

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

18

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্

19

সুনামগঞ্জ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে আ'লীগ ছাত্রলীগ সহ

20