ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 9, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি পরীক্ষা

ছাতক প্রতিনিধিঃ
ছাতকে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বেলা ২টায় গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ছাতক উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪৩ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অংশগ্রহণ করে।
পরীক্ষায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ। 
সহযোগী সমন্বয়ক ছিলেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ এবং পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।
এ সময় উপস্থিত ছিলেন রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিনুর রহমান, চেচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দন চন্দ্র পাল, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা শামছুল ইসলাম, দশঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বশির উদ্দিন, গোলাম মোস্তফা ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমনসহ উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষীপুর (দশঘর) গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন একজন আলোকিত মানুষ ও আদর্শ শিক্ষক। 
১৯৭২ সালে তিনি তৎকালীন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা জীবন শুরু করেন। 
পরবর্তীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা শেষে ১৯৮৪ সালে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখানে দায়িত্ব পালন শেষে ২০০৩ সালে অবসর গ্রহণ করেন।
তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ছাতক উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। 
২০১১ সালে তাঁর মৃত্যু হলে তাঁর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে সন্তানরা সম্প্রতি তাঁর নামে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন।
এ ফাউন্ডেশনের মাধ্যমে মেধাবৃত্তি প্রদান, শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ, বিভিন্ন দুর্যোগে ত্রাণসামগ্রী বিতরণসহ নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

1

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

2

রাজধানীর যেসব এলাকায় আজ ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

3

নরসিংদীর শিবপুরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় কলা বাগান কেট

4

ফরিদপুরে দুর্গাপূজা ঘিরে পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়

5

৯ লাখ টাকা নিয়ে আত্মগোপনের অভিযোগ, চারজনের বিরুদ্ধে প্রতারণা

6

ছাতক উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পু

7

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

8

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

9

দুলালপুর ভিটিচিনাদীর শফিকুল ইয়াবাসহ আটক, বাড়িতে তল্লাশী কালে

10

অসুস্থ মিজানুর রহমান চৌধুরীকে দেখতে হাসপাতালে এমপি কলিম উদ্দ

11

কালজয়ী মরমি গানের স্রষ্টা বাউল সাধক দূর্বিণ শাহের জন্ম শতবা

12

জাতীয় যুব দিবস উপলক্ষে সিলেটে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ

13

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

14

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ডেঙ্গু প্রত

15

ছাতকে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী এক যুবক নিহত, হাসপাতালে প

16

বিপুল পরিমাণ গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল

17

মাদকমুক্ত যুবসমাজ গঠনে সামাজিক আন্দোলনের আহ্বান সভাপতি অ্যাড

18

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

19

নরসিংদী শিবপুরে ইসলামী ব্যাংকের তথ্য গোপন করে নতুন এজেন্ট শা

20