ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jun 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রবাস থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বাছির উদ্দিন

স্টাফ রিপোর্টার:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা ও হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি, দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কমিশনার ও স্বেচ্ছাসেবক লীগ নেতা বাছির উদ্দিন (৪০) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘদিন প্রবাসে অবস্থানের পর দেশে ফিরেই রাজধানীর আন্তর্জাতিক বিমানবন্দরে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন তিনি।

রোববার (২৯ জুন) সকালে সংযুক্ত আরব আমিরাত থেকে ঢাকার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিষয়টি নিশ্চিত করেন দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

গ্রেপ্তার হওয়া বাছির উদ্দিন কুমিল্লার দেবীদ্বার পৌর এলাকার চাঁপানগর গ্রামের বাসিন্দা। তিনি মো. আবুল হোসেন মোল্লার ছেলে এবং দেবীদ্বার পৌরসভার সাবেক ৭ নম্বর ওয়ার্ড কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একাধিক সহিংস ঘটনার মামলায় তিনি এজহারভুক্ত আসামি। এর মধ্যে রয়েছে আব্দুর রহমান রুবেল হত্যা মামলা, স্কুলছাত্র সাব্বিরকে হত্যাচেষ্টার মামলা এবং আবু বক্করকে হত্যাচেষ্টার মামলা।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের বারেরা ফুলগাছতলা এলাকায় আব্দুর রহমান রুবেলকে গুলি, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাছির উদ্দিনকে আসামি করা হয়। একই দিনে দেবীদ্বার কলেজ রোড এলাকায় স্কুলছাত্র সাব্বিরের ওপর হামলা চালিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগ রয়েছে। এছাড়া আবু বক্করের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া হত্যাচেষ্টা মামলাতেও তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বাছির উদ্দিন রুবেল হত্যা, সাব্বির হত্যা এবং আবু বক্কর হত্যাচেষ্টা মামলার এজহারভুক্ত আসামি। তাকে ঢাকা বিমানবন্দর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পরবর্তী আইনগত প্রক্রিয়া অনুযায়ী তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে সোপর্দ করা হবে।”

পুলিশ জানায়, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড় সৃষ্টির আভাস

1

ক্ষুদ্র ব্যবসা, বিশাল সম্ভাবনা: শপআপের হাত ধরে বাংলাদেশের বা

2

সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন

3

টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় অবৈধ প্রবেশ: ৬ হাউজবোটকে জরিমানা

4

লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠ

5

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

6

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

হাওর ও নদী রক্ষা আন্দোলন ছাতক উপজেলা দ্বি বার্ষিক সম্মেলন অন

8

ছাতকে লাকেশ্বর দাখিল মাদ্রাসার ফলাফল বিপর্যয়, শিক্ষকদের উপস্

9

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে সিংড়ার ২১০ প্রাথমিক বিদ্যা

10

ছাতকে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

11

ছাতকে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

12

শোক সংবাদ: উখিয়া উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল

13

সরকারের পাওনা ১২৬ কোটি টাকা, ফাঁকি দিতে অভাবনীয় জালিয়াতি ওসম

14

গুজবে নির্ঘুম রাত কেটেছে সাভারবাসীর

15

সংবাদ শুধু ঘটনা প্রকাশের নাম নয়, ঘটনার উৎস, প্রেক্ষাপট ও পর

16

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

17

সরকারী কর্মকর্তাদের অফিস সময়সূচী মেনে চলতে হবে ,জেলা প্রশাসক

18

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

19

কুমিল্লার বুড়িচংয়ে জরাজীর্ণ বিদ্যালয় ভবন, গাছতলায় চলছে প

20