ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাতকে বন্যা মোকাবেলায় প্রশাসনের আগাম প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে সম্ভাব্য বন্যা মোকাবেলা ও দুর্যোগ বিষয়ক এক প্রস্তুতিমুলক সভা বৃহস্পতিবার বিকেলে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

সম্প্রতি সরকারের আবহাওয়া অধিদপ্তর কর্তৃক সুনামগঞ্জ জেলাসহ কয়েকটি জেলায় আগাম বন্যা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের বন্যা পূর্বাভাসের পর বন্যা মোকাবেলায় প্রস্তুতি নিতে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি সংরক্ষণ এবং জরুরি উদ্ধার তৎপরতার বিষয়ে নৌকা প্রস্তুত রাখা সহ বিভিন্ন দিকনির্দেশনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

সম্ভাব্য দুর্গতদের জন্য স্থানীয় বিদ্যালয় ও পাকা ভবনগুলো পরিষ্কার করে আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত রাখা,পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও জরুরি ওষুধ মজুত রাখা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, ফায়ার সার্ভিস কর্মীদের মাধ্যমে উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হবে, গবাদিপশু রাখার জন্য উঁচু স্থান বা বাঁধগুলো আগে থেকেই নির্ধারণ করা হয়েছে। 

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মো.তৌফিক হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা অফিসার শাহ মোঃ শফিউর রহমান, উপজেলা শিক্ষা  অফিসার   মোঃ শাহ্জাহান  আহমদ, উপজেলা প্রকৌশলী আমির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বিজেন্দ্র লাল চক্রবর্তী, ছাতক প্রেসক্লাব সাধারন সম্পাদক আব্দুল আলিম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির, ছাতক প্রেসক্লাবের সদস্য সেলিম মাহবুব, প্রকল্প বাস্তবায়ন অফিসের অফিস  সহকারী পারমিট চাকমা, কার্য সহকারী রুবেল খাঁন, ইদন মিয়া  সহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ  উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

1

প্রবাস থেকে ফিরেই বিমানবন্দরে গ্রেপ্তার সাবেক পৌর কমিশনার বা

2

ছাতকে ঐতিহাসিক ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

3

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

4

দিনমজুর থেকে কোটিপতি ‘মাছ খলিল’—বারেশ্বরে মাদক কারবারের অভিয

5

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

6

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

7

ছাতকের কৈতক শ্রী শ্রী গোপালজিউ আখড়া সহ বিভিন্ন পূজা মন্ডপ পর

8

আমাদের জীবিত কিংবদন্তি দিলারা জামান...

9

ছাতকে ভূমি বিরোধে সংঘর্ষ: বাড়িঘরে হামলা-ভাঙচুর ও দোকান লুটপা

10

ছাতকে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

11

পশ্চিম থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফত

12

ছাতকে কনকচাঁপা খেলাঘর আসরের বৃক্ষরোপন

13

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্র, নিয়োগ ও কেনাকাটায়

14

বাবার আদর্শে কৃষ্ণপুর গড়ার প্রত্যয় শাহ মোহাম্মদ বুলবুল হোসেন

15

নরসিংদীতে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর শুভ উদ্বোধন

16

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

17

কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান কোন পথে

18

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে নোয়ারাই ইউনিয়নে

19

ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়েছে মেধাবী শিক্ষার্থী অপি

20