নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ফরিদপুরের নগরকান্দা উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার স্মরণসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
স্মরণসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁরা বলেন, ছাত্র-জনতার আত্মত্যাগ দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান করে নিয়েছে এবং জাতি এই আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
বক্তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার, গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে দলীয় কার্যক্রম অব্যাহত থাকবে। একই সঙ্গে তাঁরা জনগণের সুখে-দুঃখে অতীতের মতো ভবিষ্যতেও বিএনপি পাশে থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন