ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Sep 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুই পক্ষের সংঘর্ষে সালিশকারী ও মহিলাসহ আহত-২০

সেলিম মাহবুব,ছাতকঃ
ছাতকে কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামে দুইপক্ষের সংঘর্ষে সালিশকারী ও মহিলা  সহ  উভয় পক্ষের ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকাল ৫.০০ ঘটিকার সময় উভয় পক্ষের মধ্যে গ্রামের মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
আহতদের মধ্যে গুরুতর আহত উভয় পক্ষের ১২ জনকে সিলেট ওসমানী  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৫ জনকে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়। অন্যান্য আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে।
স্হানীয় সূত্রে জানাগেছে, গ্রামের মৃত সৈরত আলীর ছেলে আব্দুল খালিক ও মৃত আকুল আলীর ছেলে ফয়জুল হকের মধ্যে পুর্ব বিরোধ থাকায় বৃহস্পতিবার বিকেলে খালিক পক্ষের ছুরাব আলী ও ফয়জুল হক পক্ষের খালেদ মিয়ার মধ্যে গয়ার হাওরে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। 
এ নিয়ে গ্রামে এসে দুইপক্ষের লোকজন দেশিয় অস্ত্র নিয়ে মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সালিশকারী সহ উভয় পক্ষের অন্তত ২০ জন লোক আহত হয়েছেন।আহ'ত খালিক পক্ষের আরকান আলী, ছুরাব আলী, নুর আহমদ, আব্দুল খালিকের স্ত্রীএবং ফয়জুল হক পক্ষের ফয়জুল হক, জিল্লুল হক, নুরুল হক, খালেদ মিয়া, পারভেজ, আবুল হাসনাত সহ উভয় পক্ষের  ১২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
আহত সালিশকারী বিলাল আহমদ সহ আমির উদ্দিন, খছরু মিয়া, কাওছার আহমদ, চেরাগ আলী, সাদিকুল ইসলাম-কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানিয়েছেন, পুর্ব শত্রুতা নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ  হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।এ ঘটনায় কেউ থানায় কোন অভিযোগ এখনো দেন নি। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪২ বিজিবি বিশেষ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ভারতীয় ইয়াবা ও মটরস

1

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের পরিবারের মাঝে বিআরটিএর ২

2

মানবিক সংগঠন "সাহায্যের ঠিকানা সেবা সংগঠনের মিলন মেলা অনুষ্

3

ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ স্মৃতি ফুটবল খেলায় বিজয়ীদের মাঝ

4

ফরিদপুরে পথচারীকে গুলি, ২২ বোরের রিভলবার উদ্ধার।

5

যুক্তরাষ্ট্রে টিকটকে ঢুকলে দেখা যাচ্ছে নতুন বার্তা

6

আশুলিয়ায় গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

7

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

8

ছাতকে যানজট ও দুর্ঘটনা প্রতিরোধে আলোচনা সভা ১৮ বছরের কম বয়সী

9

চীনের উদ্ভাবন, সংস্কৃতি ও সবুজ উন্নয়ন অন্বেষণে বিদেশি গণমাধ্

10

নরসিংদীর গ্রীন লাইফ (প্রা:)হাসপাতালে মোবাইল কোর্ট। অর্থ দন্ড

11

ভারতের সঙ্গে কথা হবে চোখে চোখ রেখে

12

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

13

ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ

14

ঠাকুরগাঁওয়ের সালান্দর বিলে অভিযান লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ

15

কুমিল্লায় দুই সাংবাদিককে মারধর : প্রধান আসামি শাওন গ্রেপ্তার

16

বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি

17

প্রেস অ্যাক্রিডিটেশন নীতিমালা পুনর্মূল্যায়নে ১৭ সদস্যের কমিট

18

মোরশেদা বেগম বিদ্যালয়ের সভাপতি আসাদুজ্জামান মনির

19

সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী ছাতকে এসএসসি-তে জিপিএ-৫ পেয়ে

20