ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

জাউয়াবাজার ও পাইগাঁও-চরমহল্লার বিরোধে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

সেলিম মাহবুব,ছাতক,
ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও এবং চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে দফায়-দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে দুই গ্রামের অর্ধশতাধিক লোকসহ পথচারী ও সালিশকারী  আহত হয়েছেন। 
থানা পুলিশ ও জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকার গণ্যমান্য লোকজন নিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৩ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করা হয়েছে বলে জানান, অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন (পিপিএম)। 
পুলিশ ও এলাকা সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার চরমহল্লা ইউনিয়নের নানকার গ্রামের মাঠে পাইগাঁও ও জালালীচর গ্রামের মধ্যকার ফুটবল খেলা নিয়ে মাঠে কথা কাটাকাটিও হাতাহাতি ঘটনা ঘটে। এ নিয়ে দূইগ্রামের মধ্যে উত্তেজনা বিরাজমান ছিল। ঐ রাতেই উভয় পক্ষের লোকজন উপস্থিত হয়ে স্থানীয় মুরব্বিদের মাধ্যমে সাংঘর্ষিক এই পরিস্থিতির বিষয়টি আপোষ মীমাংসা করা হয়।
আজ বুধবার ওই বিষয়কে কেন্দ্র করে আবারো দূই গ্রামের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় গ্রামের লোক জন সংঘর্ষে জড়িয়ে পড়ে। দেশীয় অস্ত্র - সস্র ও ইঠ পাটকেল ব্যবহার করেছে উভয় গ্রামের লোকজন।এ সংঘর্ষের ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়েছে।  
ছাতক সার্কেলের এএসপি, ছাতক থানার অফিসার্স ইনচার্জ (ওসি), জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  ও  এলাকার জনগণকে সাথে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। 
জাউয়াবাজার-ছাতক সড়কের রাঙ্গা ডিঙ্গা নামকস্থানে উভয় গ্রামবাসীর সংঘর্ষে আহত সোনা মিয়া(৪৫), আশাকাছর, তারেক(১৬) কাইল্যারচর, মিজান(২২), তালহা(১৭), আল আমিন(৩৫),  নুর হোসেন(৪০) আশক আলী (৪৫) সানোয়ার (২৪), বকুল(২৬), রাজু (২১), আনহার আলী (৩৭), নুরুল হোসেন(৫২), নাইম(১৭), আব্দুল কাদির(২৩), মিনহাজ(১৮), ইমন(১৮), মারজান(১৯), ছালিক মিয়া(৩১), সাজ্জাদুল ইসলাম (২৯), জুনাইদ(২১), মোহাম্মদ আলী(৪০), রামিজ(১৬), রিপন(২৬), ইমামুল হোসেন(২২), হাবিবুর রহমান(২৬) ছালিক মিয়া(৩৫), জাফর মিয়া(২৮), সাইফুর রহমান(২৮), হানিফ(৩০), একলাছ উদ্দিন(৪৫), মাহমুদ আলী(৪২), আজমীর(৩০), মানিক মিয়া(২৬), আলমগীর(৩০), আইয়ুব আলী(৩৫), হেলাল উদ্দিন(৩৫) সহ অর্ধশতাধিক লোক সিলেট, ছাতক ও কৈতক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। 
এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছেন, ছাতক থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন (পিপিএম)।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরব, তুরস্ক, মিশরসহ ১২ দেশের ওলামা-মাশায়েখের মাইজভাণ্ডা

1

সামাজিক যোগাযোগমাধ্যম: তথ্যের স্বাধীনতা নাকি গুজবের কারখানা?

2

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে খড় ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু

3

কুমিল্লা নামেই দ্রুত বিভাগ বাস্তবায়ন করতে হবে: কুমিল্লায় জা

4

অগ্নিকাণ্ডে নিঃস্ব কৃষক পরিবারের পাশে সিংড়া উপজেলা প্রশাসন

5

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সিংড়ায় এ

6

দাগনভূঞা রেমিট্যান্স যোদ্ধা ফখরুল ইসলাম কে সংবর্ধনা

7

ছাতকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিত প্রেস কনফারেন্

8

ঢাকায় পৃথক অভিযানে গাঁজা-ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার

9

কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে ৫ জনকে জরিমানা

10

মাদকের বিরুদ্ধে ধারাবাহিক অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর সাংবা

11

নরসিংদীতে তিনদিন ব্যাপী জাতীয় ফল ও ক্লাইমেট স্মার্ট কৃষি প্র

12

ছাতকে সরকারি দুই শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে কলিম উদ্দিন আহম

13

ছাতকে সরকারি খাস ভূমি দখলের চেষ্টার অভিযোগ, ইউএনওর কাছে লিখি

14

প্রবাসী আনোয়ার মিয়ার অর্থায়নে সিংচাপইড় ইউপি কার্যালয়ে স্টিল

15

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

16

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

17

ফরিদপুরে কালীবাড়ি মন্দিরের কালীমূর্তি চুরি, ছয় দিনে উদ্ধার;

18

প্রবীর মিত্রের শেষ দিনগুলো যেমন ছিল

19

পাঁচ আগ্নেয়াস্ত্রসহ পাঁচ অস্ত্রধারী র‍্যাবের হাতে আটক।

20