ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, রুল জারি

নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচনকে কেন্দ্র করে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেছেন হাইকোর্ট।

রিটে অভিযোগ করা হয়, ত্রুটিপূর্ণ ও অবৈধ ভোটার তালিকার ভিত্তিতে গত ১৩ জুলাই নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ২০ জুলাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

আবেদনকারী আব্দুল্লাহ আল মনসুর রিটে কুমিল্লা প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী ভোটার তালিকা সংশোধন, নতুন ও সঠিক ভোটার তালিকা প্রণয়ন, নতুন নির্বাচনী তফসিল প্রকাশ এবং পুনর্নির্ধারিত তারিখে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশনা চেয়েছেন।

বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি শেষে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করেন।

আবেদনকারীর পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. আব্দুর রহমান। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, রিটটি ২৯ জুলাই ২০২৬ দায়ের করা হয়। এতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করা হয়েছে।

মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকবাল হোসেনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

1

গুলশান এলাকা থেকে বিপুল পরিমান বিদেশী মদসহ এক মাদককারবারী গ

2

দেশের রাষ্ট্রপতি কে হতে যাচ্ছেন বিএনপিতে জোর জল্পনা-কল্পনা,

3

ফরিদপুরে বিদ্যালয় ভবনের উদ্বোধন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধন

4

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

5

সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী

6

বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল সিলেট জেলার (আংশিক) কমিটি

7

নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৩, হত্য

8

দৈনিক জনতার মতামতের আইটি সম্পাদক ইনজামামুল হকের জন্মদিন

9

ছাতক পৌরসভা কার্যালয় পরিদর্শন, মতবিনিময় সভায় কলিম উদ্দিন আহম

10

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায় ৫০ কিলোমিটার যানজট

11

মাইজভাণ্ডারে সৈয়দ মইনুদ্দীন আহমদের ১৫তম ওরশের সমাপনী

12

ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের ৯ দিনব্যাপী বর্ণাঢ্য উল্টো রথযাত

13

ছাতকে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মার

14

বুবলীকে ‘পিনিক’–এ যেমন দেখা যাবে

15

সিংড়ায় আটা মিল ও ট্রাইসাইকেল বিতরণ

16

সিংড়ায় অবৈধ সার বালাইনাশক মজুদ, দুই ব্যবসায়ীকে ৯০ হাজার টাকা

17

সোনারগাঁওয়ে চুনা পোড়ানোর কারখানা নিয়ে অভিযোগ, তদন্তের দাবি এ

18

কুমিল্লার বুড়িচংয়ে ৫ লাখ ৩০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ, তদন

19

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

20