ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না

নিজস্ব প্রতিবেদক,ঢাকা 
বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম। তিনি আগামী ২০২৬ সালের ২৩ জুলাই তারিখে ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতি লাভ করে আনুষ্ঠানিকভাবে নৌবাহিনী প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। তবে প্রতিটি সফলতার পেছনে কোন না কোন বাধা আসবেই কুচক্রী মহল আপনার সফলতাকে পিছনে টেনে ধরবে এটা স্বাভাবিক। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এর নিয়োগের তথ্য জানার পর একটি কুচক্রী মহল সোস্যাল মিডিয়ায় বিভিন্ন ভিত্তিহীন কুরুচির তথ্য প্রচার করে জনমনে বিভ্রান্তির চেষ্টা করলেও এতে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ সৃষ্টি করেছে। 
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সমন্ধে দেশ বরেণ্য একাধিক ব্যাক্তির তাদের সোস্যাল আইডিতে বলেছেন, এই দীর্ঘ ও নিবিড় যোগাযোগের সময়ে তাঁর মধ্যে নৈতিক বিচ্যুতি বা অর্পিত দায়িত্ব ও আস্থার প্রতি অবহেলার কোনো লক্ষণ কখনো প্রত্যক্ষ করিনি।
তারা লিখনিতে উল্যেখ করেন, তাঁর বিরুদ্ধে যে ধরনের অভিযোগ আনা হয়েছে—যেমন ভ্রমণ ভাতা (TA/DA) সংক্রান্ত বিলম্ব বা সরকারি গাড়ির ব্যক্তিগত ব্যবহারের অভিযোগ—সে প্রসঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে শুধু এটুকুই বলতে চাই, আমাদের মধ্যে যারা কর্মজীবনের কোনো পর্যায়ে কূটনৈতিক, উচ্চ বা বিশেষ দায়িত্বপূর্ণ পদে কাজ করেছি, তাদের অনেককেই এ ধরনের তুচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগের মুখোমুখি হতে হয়েছে। বহু ক্ষেত্রেই এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য বা অন্য কোনো অসৎ স্বার্থ দ্বারা প্রভাবিত হয়ে থাকে। কিন্তু সত্য হলো সততা, নিষ্ঠা আর দায়িত্বশীলতার পুরষ্কার রুখে দেওয়া যায় না।
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম বর্তমান প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের স্থলাভিষিক্ত হবেন। আসছে ২৩ জুলাই ২০২৬ তারিখ থেকে তিনি পরবর্তী তিন বছরের জন্য নৌবাহিনীর ১৮তম প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। 
গত ১৬ই জুলাই বৃহস্পতিবার আন্ত বাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আই এস পি আর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 
রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সম্প্রতি ওমানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি নৌবাহিনীর গুরুত্বপূর্ণ কমান্ড, যেমন- ঢাকা ও চট্টগ্রাম নৌ অঞ্চল এবং বাংলাদেশ নেভাল একাডেমির কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) থেকে মেরিটাইম গভর্ন্যান্সে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তাঁর অসামান্য পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে 'নৌবাহিনী পদক' এবং 'নৌ পারদর্শিতা পদক' দেওয়া হয়েছে। 
এছাড়া বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান কে ১৬ জুলাই ২০২৬ তারিখে সদর দপ্তরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সাথে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেন। তিনি ২০২৩ সালের ২৪ জুলাই থেকে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এলাকার উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করতে চান সম্ভাব্য মেম্বা

1

ছাতকে আইনশৃঙ্খলা সভায় --এমপি মিলন মাদক, চোরাচালান ও বালু বন্

2

কৈতক হাসপাতালের জমি নিয়ে দুই নামজারি বাতিল, এসএ খতিয়ানে পুনর

3

কারাগার নির্মাণে ১৫ কোটি টাকার অনিয়মের অভিযোগ

4

সবুজে ঘেরা বাংলাদেশ বিনির্মাণে সদর ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচ

5

কুমিল্লা মাল্টিমিডিয়া জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি সভাপতি

6

ফরিদপুরে কাভার্ড ভ্যান মাদক, র‍্যাবের জালে আটক।

7

সুন্দরগঞ্জে-সংবাদ-সম্মেলন মিথ্যা-মানববন্ধনের-মাধ্যমে-আমাকে-হ

8

ওয়ারী থানা ছাত্রদলের সভাপতি আমজাদ,সাধারণ সম্পাদক মান্নান

9

বিজিবির বিশেষ অভিযানে ঠাকুরগাঁও হরিপুর সীমান্তে ভারতীয় মদ উদ

10

শান্তিগঞ্জে পুলিশের হ্যান্ডকাফসহ আসামির পলায়ন

11

কুমিল্লায় কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইবিরোধী অভিযানে আটক

12

নরসিংদীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় বস্ত্র ও প

13

রাষ্ট্র ধর্মনিরপেক্ষ না হলে কীভাবে অন্তর্ভুক্তিমূলক হবে, প্র

14

গ্যাসের তীব্র সংকটের মধ্যেই তিতাসের এমডির বিরুদ্ধে হাজার কোট

15

ঢাকায় ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে ‘সোনার বাংলা প্রাইম এক্সিলেন্স

16

ফরিদপুরে নজরুল উৎসব ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন। বিজয়ী

17

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

18

ছাতকে ১৮৫ বিদ্যালয়ের ৩৪৩ শিক্ষার্থী নিয়ে প্রথমবার মেধাবৃত্তি

19

সিংড়ায় ৬৯ টি চায়না দুয়ারি জাল জব্দ ও ধবংস

20