ঢাকার বার্ত ২৪
প্রকাশ : Aug 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফরিদপুরে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা।

মোঃ মাহফুজুর রহমান বিপ্লব 
‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্য সামনে রেখে ফরিদপুরে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলার উদ্বোধন করা হয়েছে।
রোববার সকালে ফরিদপুর সিভিল সার্জনের কার্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি ফিতা কেটে, বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে মেলার কার্যক্রমের সূচনা করেন।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিশকাতুল জান্নাত রাবেয়া, বিভাগীয় বন কর্মকর্তা তরিকুল ইসলাম, রেঞ্জ কর্মকর্তা তাওহীদ হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজীর আহমেদ তাবরিজ, সাধারণ সম্পাদক আলী রেজওয়ান বিশ্বাস তরুণ, শহর বিএনপির সাবেক সভাপতি রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রঞ্জন চৌধুরীসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের বিকল্প নেই। গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যার প্রতিও গুরুত্বারোপ করেন তাঁরা।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। পরে তাঁরা মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
আয়োজকেরা জানান, বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানোই এ আয়োজনের মূল লক্ষ্য। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষায় সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাতকে চুরির মামলার আসামি কে বিশ্বনাথ থেকে পুলিশ গ্রেফতার

1

হাত পা বেঁধে চিত্রনায়িকা ’কে নির্যাতনের অভিযোগ আসিয়ান সিটির

2

সিংড়ায় বিয়াশ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

3

নরসিংদীর শিবপুরে ডিসি রোডের ময়লার ভাগাড়কে ফুল,ফল ও ঔষধি বাগা

4

করোনাকালে বাড়লেও ক্রমেই কমছে স্টার্টআপে বিনিয়োগ, নীতি সহজ কর

5

সিংড়ায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচন

6

চলনবিলে ৫০ বক উদ্ধার, ৩ শিকারির জেল-জরিমানা

7

ছাতকের আলোচিত ডেভিল স্বপন মিয়া ঢাকায় গ্রেফতার, জেল হাজতে প্র

8

কুমিল্লায় ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ১

9

বুড়িচংয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান সাজ্জাদ হোসেন গ্রেপ্তার

10

অগ্নিকাণ্ডের ৫ দিন পর সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ

11

বেসরকারিভাবে জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর

12

ছাতক শহরের ভিক্ষুক মন্টি মালা আর নেই মঙ্গলবার গদারমহল গ্রামে

13

বৃহস্পতিবার ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

14

ছাতকের জাহিদপুর উইমেন্স কলেজে নবীন বরণ অনুষ্ঠান ও অরিয়েন্টেশ

15

নরসিংদী আমদিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে নির্যাতন ক

16

ছাতকে ছাত্রশিবিরের উদ্যোগে এসএসসি/দাখিল জিপিএ-৫ প্রাপ্ত সহ ক

17

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে চলনবিলে মাছ ধরতে গিয়ে প্রাণ হারালেন যুব

18

সরকারি চলচ্চিত্র বাছাই ও তত্ত্বাবধান কমিটিতে যুক্ত হলেন রাহা

19

ছাতকে বসতঘরে জানালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ চুরি, থান

20